পুলিশের হাতেই যৌন নিগ্রহের শিকার মেয়ে, মানসিক আঘাতে মৃত্যু বাবার

গ্রেপ্তার অভিযুক্ত কনস্টেবল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১২:০৮

options
link
পুলিশের হাতেই যৌন নিগ্রহের শিকার মেয়ে, মানসিক আঘাতে মৃত্যু বাবার
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  যোগীর রাজ্যে রক্ষক যে মাঝেমধ্যে ভক্ষক হয়ে ওঠে, তার নজির তো ভুরি ভুরি। গত মাসে থানায় অভিযোগ জানাতে গিয়ে চরম অপমানিত হতে হয়েছিল এক নির্যাতিতাকে। তদন্তকারী অফিসার বলেছিলেন, তাঁর সঙ্গে নির্যাতিতা ওই মহিলা যদি যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে অভিযোগের তদন্ত হবে। আর এবার উত্তরপ্রদেশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েও রেহাই পেল না পনেরো বছরের এক কিশোরী। এক পুলিশকর্মীর যৌন লালসার শিকার হতে হল তাকে। আর নাবালিকা মেয়ের যৌন হেনস্তার খবর শোনার পর মারা গেলেন ওই কিশোরীর বাবা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাসপেন্ডও হয়েছে সে।

Advertisement

[এবার সেনাবাহিনীতেও সংরক্ষণের দাবি তুললেন এই কেন্দ্রীয় মন্ত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বছর পনেরোর ওই কিশোরী। পরিবার লোকেদের অভিযোগ, সেইসময় ওই নাবালিকার উপর যৌন হেনস্তা চালায় স্থানীয় গোপালনগর ফাঁড়ির কনস্টেবল ধরম সিং। কিশোরীর চিৎকার শুনে ঘটনাস্থলে যান গ্রামবাসীরা। এরপরই পরিস্থিতি বেগতিক পালিয়ে যায় অভিযুক্ত কনস্টেবল। অভিযুক্ত পুলিশ কনস্টেবল ধরম সিংয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা কিশোরীর পরিবার। তাঁদের দাবি, খোদ পুলিশকর্মীর হাতে তাঁর নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহের শিকার হতে হয়েছে। এই খবর শোনার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই কিশোরীর বাবা।

Advertisement

[নাশকতা নয়, রেলের গাফিলতিতেই লাইনচ্যুত কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস?]

নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। বালিয়ার এসিপি বিজয়পাল সিং জানিয়েছেন, অভিযুক্ত কনস্টেবল ধরম সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাসপেন্ড করা হয়েছে তাঁকে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী শ্রীকান্ত শর্মা। বিদ্যুৎমন্ত্রী বলেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত।

[অ্যাম্বুল্যান্সের অভাবে মায়ের কোলেই মৃত্যু হল তিন বছরের শিশুর]

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বস্তুত, রাস্তায় মহিলাদের ইভটিজিংয়ের হাত থেকে বাঁচাতে  ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ও চালু করেছিলেন তিনি। আর এই ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’-এর সদস্যদের বাড়াবাড়ির জন্য  প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল উত্তররপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।

[গাজরের গুণে দাম্পত্যে ফিরল শান্তি, কীভাবে জানেন?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.