সংবাদ প্রতিবেদন ডিজিটাল ডেস্ক: মদ্যপ এক যুবক নেশার ঘোরে পিটিয়ে মারল নিজের একরত্তি সৎ মেয়েকে। নেশা করে এসে সে তার স্ত্রীকে মারধর শুরু করেছিল। সেই সঙ্গে স্ত্রীর আগের পক্ষের দুই ছোট্ট মেয়েকেও মারধর করে অভিযুক্ত মুন্না। তাতেই মৃত্যু হয় ২ বছরের শিশুর। এমনই অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই পুলিশ মুন্নাকে গ্রেপ্তার করেছে।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, যোগীরাজ্যের হায়াত নগর অঞ্চলের বাসিন্দা মুন্নার সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয় শায়েস্তা বেগমের। শায়েস্তার আগের পক্ষের দুই সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন, মন্নতের বয়স ২ বছর। অন্যজন মান্তাসার বয়স সাড়ে তিন। এই দুই একরত্তিও শায়েস্তার সঙ্গে মুন্নার বাড়িতে থাকত।
[আরও পড়ুন: ‘গাজা দখল বা শাসন উদ্দেশ্য নয়’, দাবি করেও সংঘর্ষবিরতির প্রস্তাব খারিজ নেতানিয়াহুর!]
বৃহস্পতিবার রাতে নেশা করেই বাড়ি ফিরেছিল মুন্না। পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। অভিযোগ, এর পরই সে মারধর শুরু করে বাড়ির সব সদস্যকে। আর তাতেই মৃত্যু হয় ২ বছরের মন্নতের। মান্তাসা ও শায়েস্তা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই চোট গুরুতর, জানাচ্ছে পুলিশ। তাঁদের মোরাদাবাদে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। মন্নতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন: ল্যামিনেশন পেপার কেনারও পয়সা নেই পাকিস্তানের! মিলছে না পাসপোর্ট]
সর্বশেষ খবর
-
দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?