আজ, শনিবার উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ফেজের উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই দেশের সব রাজ্যকে পিছনে ফেলে এক নতুন রেকর্ড গড়ল উত্তরপ্রদেশ। দেশের মধ্যে এই রাজ্যেই সবথেকে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। উত্তরপ্রদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা ৫টি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিমান পরিষেবায় বড় সাফল্য পেয়েছে উত্তরপ্রদেশ। বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যার বিচারে কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও গুজরাটকেও পিছনে ফেলেছে যোগীর রাজ্য। উত্তরপ্রদেশে মোট চলমান বিমানবন্দরের সংখ্যা ১৭টি।
আরও পড়ুন:
শনিবার নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের পর উত্তরপ্রদেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। নয়ডা বিমানবন্দর ছাড়াও রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায় রয়েছে চৌধরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর, মহাঋষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর ও কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান যোগাযোগ আরও শক্তিশালী করতে রাজ্য সরকার উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ বাড়িয়েছে। তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে সিভিল অ্যাভিয়েশন খাতে বাজেট বহু গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বাজেটে এই খাতে ২,১১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
বর্তমানে উত্তরপ্রদেশে ১৭টি বিমানবন্দর চালু রয়েছে, যার মধ্যে ১২টি দেশীয় এবং ৫টি আন্তর্জাতিক। পাশাপাশি আরও ৭টি বিমানবন্দর নির্মাণের কাজ চলছে। সেগুলি হল মুইরপুর (সোনভদ্র), ললিতপুর, মীরাট, পালিয়া (লখিমপুর), ফুরসতগঞ্জ (আমেঠি), গাজিপুর এবং ঝাঁসি। ভবিষ্যতে উত্তরপ্রদেশে মোট ২৪টি বিমানবন্দর চালু করার লক্ষ্যে কাজ করছে সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে