ব্রজভূমে অনাসৃ্ষ্টি, মন্দিরে হাতাহাতিতে জড়িয়ে গ্রেপ্তার ২ সাধু

দেখুন সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৪:৪১

options
link
ব্রজভূমে অনাসৃ্ষ্টি, মন্দিরে হাতাহাতিতে জড়িয়ে গ্রেপ্তার ২ সাধু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে দুই ব্যক্তিকে মারামারি করতে নিশ্চয়ই দেখেছেন! মারমুখী ব্যক্তিদের ঠেকাতে  কেউ কেউ ভগবানের নাম নিয়ে থামানোর চেষ্টা করেন। কিন্তু যখন ভগবানেরই দুই সেবক অর্থাৎ দু’জন সাধু নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান তখন! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার বিখ্যাত রাধা-রানি মন্দিরে। যেখানে নিজেদের মধ্যে বচসায় জড়ায় দুই সাধু। শেষপর্যন্ত তা গড়ায় হাতাহাতিতে। পড়ে দু’জনকেই হাতকড়া পড়তে হয়।

Advertisement

[গাড়িতে লিফট দেওয়ার নামে পরিত্যক্ত কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ মহিলাকে]

জানা গিয়েছে, শনিবার মথুরার বরসানা মন্দিরে ছাপ্পান্ন ভোগের সময় নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন সাধু বালক দাস এবং সঞ্জয় বাবা। প্রথমে দু’জনে ঝগড়া শুরু হয়। এরপরই একে অপরের দিকে তেড়ে যান। দু’জনের সংঘর্ষের সেই সিসিটিভি ফুটেজটি সম্প্রতি প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই। যা ইতিমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিওয় দেখা যাচ্ছে, আচমকাই দুই সাধু নিজেদের মধ্যে লড়াই শুরু করেন। বেশ কয়েকজন এসে তাঁদের থামানোর চেষ্টা করেও সামলানো যায়নি। এরপর এক মহিলাও দু’জনকে থামাতে উদ্যত হন। কিন্তু শেষপর্যন্ত ব্যর্থ হন তিনিও। যদিও উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, দুই সাধুকেই গ্রেপ্তার করা হয়েছে।

[রূপকথাকে নতুন করে পর্দায় জীবন্ত করে তুলল শাহিদ-দীপিকার রসায়ন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.