সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে আর কোনও উর্ধ্বসীমা থাকছে না। ৩০ লক্ষ টাকার যে সিলিং ছিল তা এবার উঠে গেল। অর্থাৎ যে কোনও মূল্যের সম্পত্তি কিনতে পারবেন সরকারি কর্মীরা।
[রাতে বৃষ্টি বাড়ার পূর্বাভাস, আরও দুর্ভোগের আশঙ্কা]
অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে গ্রুপ ডি থেকে ডব্লুবিসিএস অফিসাররা এর সুযোগ পাবেন। আগে নিয়ম ছিল ৩০ লক্ষ টাকার পর্যন্ত ফ্ল্যাট বা বাড়ি কিনতে হলে কর্মী যে দপ্তরে কাজ করতেন সেখানে জানাতে হত। জানাতে হত কত টাকার তিনি সম্পত্তি কিনছেন, তার আয় কত। এসবের প্রমাণ দিতে হত। নতুন নিয়মে ফ্ল্যাট বা বাড়ি কেনার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হলেও নিয়ম অবশ্য একই থাকছে। কোনও কর্মী বাড়ি বা ফ্ল্যাটের মতো কোনও সম্পত্তি কিনতে গেলে পুরো বিষয়টি সরকারকে ডিক্লারেশন দিয়ে জানাতে হবে। নিতে হবে দপ্তরের অনুমতি। অর্থ দপ্তর সূত্রে খবর গত কয়েক বছরে বাড়ি বা ফ্ল্যাটের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এই কারণে ৩০ লক্ষ টাকার ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হল। পুরনো নিয়মমতো ৩০ লক্ষ টাকার থেকে বেশি সম্পত্তি কিনতে হলে রাজ্য সরকারের তরফে এনওসি নিতে হবে। এর ফলে এখন যত খুশি অর্থে রাজ্য সরকারের কর্মচারীরা ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারবেন।
[লখনউ আইআইএম-এ রহস্যমৃত্যু বাঙালি পড়ুয়ার, উদ্ধার ঝুলন্ত দেহ]
প্রশাসনের এই সিদ্ধান্তকে সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া। কর্মীদের বক্তব্য এর ফলে বাড়ি বা ফ্ল্যাট কিনতে সুবিধা হবে। কারণ এই সমস্ত সম্পদের দাম এখন ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বশেষ খবর
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ
-
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে?
-
পাম্প থেকে হোটেল! কীভাবে জমি দুর্নীতি? সুমিত ঘনিষ্ঠ অমিতকে নিয়ে শালবনীতে তদন্তে সিআইডি
-
রাতের আকাশে ওটা কী! ফিরল ৫০ বছর আগের ইউএফও রহস্য, তেহরানে তুমুল চাঞ্চল্য
-
উত্তরপ্রদেশে স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে গুলি করে খুন! তারপর…