সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী মারা গিয়েছেন৷ স্ত্রী’কে সন্তান উপহার দিয়ে যাননি৷ কিন্তু স্বামীর থেকে এই বিশেষ উপহার স্ত্রী’র যে কোনও উপায়ে চাই৷ অগত্যা মৃত স্বামীরই শুক্রাণু দাবি করলেন স্ত্রী৷ না, বিদেশে নয়৷ ভারতেই ঘটল এমন ঘটনা৷ সম্প্রতি এমন অদ্ভুত দাবির সম্মুখীন হতে হল দিল্লি এইমসের চিকিৎসকদের৷
কয়েকদিন আগে দিল্লিতে এক যুবকের মৃত্যু হয়৷ হাসপাতালে নিয়ে আসার পথেই যুবক মারা যান বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে৷ কিন্তু বিপত্তি ঘটে যুবকের মৃত্যুর পরেই৷ সন্তান ধারণের জন্য মৃত স্বামীর শুক্রাণু দাবি করেন স্ত্রী৷ কিন্তু স্ত্রী’র এই দাবিকে অন্যায্য বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং স্ত্রী’র ইচ্ছাপূরণ থেকে বিরত থাকেন৷
জানা গিয়েছে, মাত্র কয়েক বছর আগেই ওই দম্পতির বিয়ে হয়েছিল৷ কিন্তু তাঁদের কোনও সন্তান হয়নি৷ স্বামীর মৃত্যুর পরও তিনি এই বিষয়টি মেনে নিতে পারেননি৷ শুধু স্ত্রী নন, মৃতের পরিবারও পুত্রবধূর সন্তান জন্ম দেওয়ার জন্য মৃত ছেলের শুক্রাণু দাবি করেন৷ তাই মৃত স্বামীর থেকেই সন্তান চেয়েছিলেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, শুধু স্ত্রী নন, মৃতের পরিবারও পুত্রবধূর সন্তান জন্ম দেওয়ার জন্য মৃত ছেলের শুক্রাণু দাবি করেন৷
এমন ঘটনায় স্বভাবতই অবাক এইমসের চিকিৎসকরা৷ চিকিৎসক সুধীর গুপ্ত জানিয়েছেন, ‘সাধারণত কোনও পুরুষ মারা যাওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত তাঁর শরীরে শুক্রাণু জীবিত থাকে৷ তখন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে মৃত ব্যক্তির শরীর থেকে সেই শুক্রাণু বের করে নেওয়া যায়৷ কিন্তু ভারতে কেবলমাত্র জীবিত ব্যক্তি সদিচ্ছায় নিজের বীর্য দিতে রাজি হলে তবেই সেই বীর্য গ্রহণ করা যেতে পারে৷ মৃত ব্যক্তির শুক্রাণু দেহ থেকে বের করে নেওয়ার নিয়ম পৃথিবীর অন্যান্য কিছু দেশে প্রচলিত থাকলেও ভারতে এই কাজ বিধিসম্মত নয়৷’
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীর দাবিতেই সিলমোহর হাই কোর্টের! কোলাঘাটের ভাড়াবাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যে হানা দেয় মমতার পুলিশ
-
জীতু গোপনাঙ্গ স্পর্শ করতেই কেন চিৎকার-ভাঙচুর? লাফটারসেন বললেন, ‘ছেলেবেলায় বারবার যৌন হেনস্তা শিকার হয়েছি’
-
জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তারি খারিজ, সম্ভল হিংসায় সুপ্রিম কোর্টে জরিমানা উত্তরপ্রদেশের
-
দূরত্ব বাড়লেও একটা কারণে আজও কোহলির ‘ফ্যান’, কেরিয়ার সায়াহ্নে স্বীকারোক্তি রোহিতের
-
চলছে প্রশিক্ষণ, চিনা মহাকাশ স্টেশনে পাক পাইলটদের পাঠাচ্ছে বেজিং!