‘ভাই’ খোদ নরেন্দ্র মোদি, রাখি পাঠাতে তৈরি বারাণসীর বিধবারা

বিধবা বোনদের থেকে রাখি ও মিষ্টি উপহার পাবেন প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১৫:০৬

options
link
‘ভাই’ খোদ নরেন্দ্র মোদি, রাখি পাঠাতে তৈরি বারাণসীর বিধবারা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রংবিহীন জীবনে এভাবেই আসে কিছুটা রঙের ছোঁয়া। রাখি উপলক্ষে যেন নতুন করে প্রাণ ফিরে পান বারাণসীর বিধবা মহিলারা। এ বছর রাখি উৎসব খুব স্পেশাল তাঁদের কাছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রাখি বানাচ্ছেন তাঁরা। প্রায় একশো জন বিধবা মিলে রাখি বানাচ্ছেন ‘মোদি ভাই’য়ের জন্য। হাজার খানেক রাখি পাঠাবেন তাঁরা। সঙ্গে থাকবে মিষ্টি। এই উপহার প্রধানমন্ত্রীর পছন্দ হবে, এমনটাই আশা করছেন তাঁরা।

Advertisement

[স্কুলে না আসায় বেধড়ক মার ছাত্রকে, রানাঘাটে গ্রেপ্তার প্রধানশিক্ষক]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জীবনের বেশিরভাগ সময়টাই তাঁরা কাটিয়ে ফেলেছেন সমাজের একপেশে মনোভাবের শিকার হয়ে। কার্যত একঘরে হয়ে থেকে জীবন কাটে তাঁদের। আশির কোঠায় পৌঁছে যাওয়া এই বৃদ্ধারা তাঁদের মনের প্রায় মুছে যাওয়া রং ফুটিয়ে তুলছেন রাখিতে। মূলত বিড়লা আশ্রম ও দুর্গাকুণ্ড আশ্রমের আবাসিক বৃদ্ধারা এখন ব্যস্ত রাখি তৈরিতে।কোনও উৎসবে যাঁদের উপস্থিতিই অশুভ বলে মনে করা হয়, তাঁদের হাতে তৈরি রাখি, নতুন মাত্রা আনতে চলেছে রাখির আনন্দে। প্রধানমন্ত্রী মোদির লোকসভা কেন্দ্র বারাণসী থেকে যাবে এই রাখি। ফলে তা উপহার হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যে আলাদা গুরুত্ব পাবে, তা বলাই বাহুল্য।

Advertisement

[তৎকাল টিকিট কেটে বেড়াতে যাচ্ছেন, এই বিষয়টি জানা আছে তো?]

সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক মনে করেন এই ধরনের কাজ বারাণসীর বিধবা মহিলাদের বিভিন্ন কাজকর্মের জন্য অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি, সমাজের ধ্যান ধারনাও এদের প্রতি বদলানো দরকার বলে মনে করেন বিন্দেশ্বর। তাই রাখি বানানোর মাধ্যমেই সেই রাস্তায় হাঁটতে চাইছেন তিনি। সুলভ ইন্টারন্যাশনাল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান বিন্দেশ্বর। এই সংস্থার সদস্য প্রায় হাজার দেড়েক বিধবা মহিলা। যারা সামাজিক বিভিন্ন কাজে নিয়মিত নিজেদের যুক্ত করে রেখেছেন।

[মাসুদ আজহার আন্তর্জাতিক জঙ্গি নয়, অবস্থানে এখনও অনড় চিন]

শুধু বিধবা মহিলারা নন, দিল্লি, বৃন্দাবন, মথুরার প্রায় ২০০ জন স্কুল পড়ুয়াও এই কাজে যুক্ত। প্রধানমন্ত্রীকে রাখি পাঠিয়েই থেমে থাকছে না এঁদের কর্মসূচি। রাখি বানানো হচ্ছে স্থানীয় ব্রাক্ষ্মণ ও পুরোহিতদেরও। নিজেদের মধ্যেও এই মহিলারা রাখি উৎসবে মেতে উঠবেন।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.