সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারমিনারের মাথার ওপর দিয়ে ড্রোন উড়িয়ে বিপদে পড়লেন এক যুবতী৷ আপাতত হায়দরাবাদ পুলিশের জালে সুপর্ণা নাথ নামে বছর ছাব্বিশের ওই যুবতী৷ বাজেয়াপ্ত করা হয়েছে ড্রোন ক্যামেরা ও রিমোট৷ কেন এই কাজ করল তা জানতে যুবতীকে জেরা করছে পুলিশ৷
বৃহস্পতিবার গভীর রাতে বছর ওই যুবতীকে ড্রোন ওড়াতে দেখা যায় হায়দরাবাদের চারমিনার চত্বরে৷ সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে৷ সেই মতো গ্রেপ্তারও করা হয় ওই যুবতীকে৷ চারমিনার পুলিশ স্টেশনের হাউস অফিসার জানান, সুপর্ণা নাথ নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ৭০ (বি) ধারায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ পাশাপাশি সরকারি আদেশ অমান্য করার জন্য ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারাতেও মামলা হয়েছে ধৃতের বিরুদ্ধে৷
[সকল ধর্মাবলম্বীর জন্য খুলতে হবে পুরীর মন্দির, রথযাত্রার আগে রায় শীর্ষ আদালতের]
গত এপ্রিল থেকেই ঐতিহ্যমণ্ডিত চারমিনার চত্বরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ হয়ে যায়৷ গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট হাতে আসে হায়দরাবাদ পুলিশ কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে৷ ওই রিপোর্টে চারমিনারে জঙ্গি হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়৷ এরপরই হায়দরাবাদের পুলিশ কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেয়, এই চত্বরে কোনওরকম তথ্যপ্রযুক্তি দ্বারা চালিত এরিয়াল ভেহিকল বা এরিয়াল সার্ভে করা যাবে না৷
হায়দরাবাদের পুলিশ কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তরফে আরও জানানো হয়, যদি কোনওভাবে এরিয়াল সার্ভের প্রয়োজন হলে নিতে হবে অনুমতি৷ স্থানীয় থানা ও প্রশাসনের যথাযথ অনুমতি বা ছাড়পত্র ছাড়া এরিয়াল সার্ভে করা যাবে না৷ কেউ যদি এই নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা দায়ের করা হবে৷
[কাজে না আসায় বেঁধে মার, মধ্যপ্রদেশে ফিরল ক্রীতদাস প্রথা]
ধৃত সুপর্ণা নাথ কোনও অনুমতি ছাড়াই চারমিনারের ওপর দিয়ে ড্রোন উড়িয়েছে৷ তাই ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারাতেও মামলা রুজু হয়েছে৷ জঙ্গি হামলার সতর্কতা জারির পর বৃহস্পতিবার রাতের এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷ কেন এই কাজ করল সুপর্ণা, তা জানতে জেরা করা হচ্ছে তাকে৷
সর্বশেষ খবর
-
দুর্দিনে ভরসা বাম-কংগ্রেস! ভরাডুবির পর মমতার মুখে ‘আজাদি’ স্লোগান, প্রশ্ন মিলনের জেল নিয়েও
-
সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত হয়ে ফের নির্যাতন! পাকড়াও ‘গুণধর’ বাবা
-
রাত নামলেই চিৎকার, ভূতুড়ে কান্না, উধাও ২ ছাত্রী! পাঞ্জাবের গার্লস হস্টেলে ভূতের আতঙ্ক
-
রাশিয়ার যুদ্ধে শামিল ছয় শতক আগে মৃত রাজপুত্রও! রণক্ষেত্রের আশ্চর্য কাহিনি
-
বিতর্কের আবহেই ‘বিদ্রোহী’ ২ সতীর্থের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার, এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের