অযোধ্যায় ১০০ মিটার উচ্চতার রামের মূর্তি তৈরির ভাবনা আদিত্যনাথের

রামমন্দির না হোক, মূর্তিই সই!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১০:০৯

options
link
অযোধ্যায় ১০০ মিটার উচ্চতার রামের মূর্তি তৈরির ভাবনা আদিত্যনাথের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নব অযোধ্যা’ তৈরি করবেন। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এক নয়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। সরযূ নদীর তীরে রামচন্দ্রের সুবিশাল মূর্তি তৈরি করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। ইতিমধ্যে রাজ্যপালের কাছে এ বিষয়ে একটি প্রস্তাবও পেশ করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, মূর্তিটির উচ্চতা হবে ১০০ মিটার। তবে উচ্চপদস্থ আধিকারিকদের মতে, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর অর্থ, ১০০ মিটার নয়, তারও বেশি উঁচু মূর্তি তৈরি করা হতে পারে।

Advertisement

[রেখার জন্মদিন যেন ছক ভাঙতে পারা সাহসেরই সেলিব্রেশন]

রাজভবনের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য পর্যটনের মুখ্যসচিব অবনীশ কুমার অবস্তি রাজ্যপালের কাছে সরকারের তরফ থেকে প্রস্তাব জমা দেন। এর পাশাপাশি আগামী ১৮ অক্টোবর অযোধ্যায় কীভাবে দিওয়ালি পালন করা হবে সেটাও জানানো হয়েছে রাজ্যপালকে। জানা গিয়েছে, অযোধ্যায় দিওয়ালির উৎসবে যোগ দেবেন রাজ্যপাল নায়েক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও অনেকে। বিতর্কিত বাবরি মসজিদের অংশ থেকে ‘রাম কী প্যায়দি’-তে ১.৭১ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে। এছাড়া একটি শোভাযাত্রাও বের করা হবে। পাশাপাশি অযোধ্যাতে রামচন্দ্রের প্রতীকী ‘রাজ্যাভিষেক’ করা হবে। শুধু তাই নয়, অযোধ্যাতে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করা হবে। আরতিতেও অংশ নেবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বন্ধ ঘরে নিজের শরীরেই ছুরির আঘাত, কমান্ডো নামিয়ে উদ্ধার যুবককে]

এদিকে, উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের সম্মতি পেয়ে গেলেই মূর্তির তৈরির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শুধু রামচন্দ্রের মূর্তি নয়, নদীর তীরে একটি রামকথা গ্যালারি ও দিগম্বর আখড়ায় একটি অডিটোরিয়ামও তৈরি করা হবে। ইতিমধ্যে অযোধ্যায় এই সমস্ত প্রকল্প রূপায়নের জন্য রাজ্য পর্যটন মন্ত্রককে যথেষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করেছে যোগী সরকার ও কেন্দ্রের মোদী সরকার।

Advertisement

[জেল থেকে বেরিয়েই অপরাধের ছক, দুষ্কৃতীদের টার্গেটে বৃদ্ধ-বৃদ্ধারা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.