রাস্তায় নমাজ পড়া নিয়ে ফের কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ (Yogi Adityanath)। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে নমাজ পড়া চলবে না। সরকার ভালোভাবে বোঝাবে কিন্তু কাজ না হলে অন্য পদক্ষেপ করতে বাধ্য হবে। একইসঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণেও মুসলিমদের বিশেষ বার্তা দিয়েছেন যোগী।
আরও পড়ুন:
সোমবার লখনউতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “অবাধে চলাচল করার জন্য রাস্তা তৈরি হয়েছে। তাই রাস্তা বন্ধ করে নমাজ পড়া চলবে না। রাস্তায় হট্টগোল করে যান চলাচল বন্ধ করার অধিকার কি কারও রয়েছে? জনসাধারণের সমস্যা তৈরি করার অধিকার কি কারও আছে?” তিনি আরও বলেন, “আমরা নমজা পড়া বন্ধ করছি না। যদি নমাজ পড়তে হয়, তাহলে নির্দিষ্ট সময়ে পড়ুন। কিন্তু রাস্তা বন্ধ করে নমাজ পড়া যাবে না। আমরা ভালোভাবে বোঝাচ্ছি। কিন্তু তা-ও যদি কাজ না হয় তাহলে আমাদের অন্য পদক্ষেপ করতে হবে।”
অন্যদিকে, জনসংখ্যা নিয়ন্ত্রণেও এদিন মুসলিম সম্প্রদায়কে বিশেষ বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনারা আপনাদের বাড়িতে নমাজ পড়ুন। যদি বাড়িতে জায়গা না থাকে, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন। সক্ষমতা না থাকলে অযথা কেন সংখ্যা বাড়াচ্ছেন? একটি ব্যবস্থার মধ্যে থাকতে হলে নিয়মকানুন মেনে চলা শুরু করুন।” পাশাপাশি, তিনি জানান, রাস্তায় কোনওভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের