শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে (Chandranath Rath Murder Case) সিবিআইয়ের জালে এক। অভিযুক্তের নাম রাজকুমার সিং। সোমবার উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেপ্তার করেন সিবআই আধিকারিকরা। সূত্রের খবর, দিল্লি হয়ে অন্যত্র পালানোর ছক ছিল রাজকুমারের। কিন্তু তার আগেই ওই রাজ্যের বালিয়ার একটি টোল প্লাজার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
বঙ্গ বিধানসভার ফলাফল ঘোষণার পর ঠিক দু’দিন পর অর্থাৎ গত ৬ মে রাতে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথকে। ব্যস্ততম মধ্যমগ্রামের রাস্তায় এলোপাথাড়ি গুলি করে খুন করা হয় তাঁকে। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম চন্দ্রনাথের গাড়ির চালক। ঘটনার পরেই রাজ্য পুলিশ সিট গঠন করে। সিআইডির শীর্ষ আধিকারিককে মাথায় রেখে বিশেষ এই তদন্তকারী দল গঠন হয়। সিটের আধিকারিকরাই উত্তরপ্রদেশ থেকে দুজনকে গ্রেপ্তার করে। এমনকী বক্সার থেকেও আরও একজনকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বক্সার থেকে ধৃত ব্যক্তি শার্প শুটার।
আরও পড়ুন:
এরমধ্যেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইকে। সিটের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে দফায় দফায় জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতদের জেরা করেই রাজকুমারের নাম উঠে আসে। এরপরেই উত্তরপ্রদেশে হানা দেন সিবিআই আধিকারিকরা। জানতে পারেন, রাজকুমার উত্তরপ্রদেশের ছপ্পার বাসিন্দা। সেখানকার পুলিশকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই। তল্লাশি চলে রাজকুমারের দিল্লির বাড়িতেও। কিন্তু নাগাল পাওয়া যায়নি। এরমধ্যেই আজ সোমবার সিবিআই জালে চন্দ্রনাথ খুনে অন্যতম অভিযুক্ত রাজকুমার। সিবিআই সূত্রে খবর, হরিদ্বার থেকে দেরাদুন হাইওয়ের উপর একটি টোল প্লাজা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ধৃত রাজকুমারকে উত্তরপ্রদেশ থেকে বাংলায় নিয়ে আসা হতে পারে। শুধু তাই নয়, কি কারণে এই খুনের ঘটনা তাও ধৃতকে জেরা করে জানার চেষ্টা সিবিআইয়ের।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর