সারমেয়র উপদ্রবে অতিষ্ঠ। সমস্যা সমাধানে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করছে না। এই অভিযোগ তুলেই এবার অভিনব প্রতিবাদে শামিল হলেন এক যুব সেনা নেতা। এক সরকারি আধিকারিকের কার্যালয়ে প্রবেশ করে তাঁর টেবিলে ছেড়ে দিলেন একাধিক কুকুর ছানা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে।
আরও পড়ুন:
ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, ওই যুব সেনা নেতা কয়েকজন কর্মীকে নিয়ে পৌঁছেছেন ওই সরকারি আধিকারিকের কার্যালয়ে। সঙ্গে রয়েছে একাধিক বস্তাবন্দি কুকুরছানা। এক এক করে বস্তা থেকে কুকুরছানাগুলি বের করে তিনি ওই আধিকারিকের টেবিলে ছেড়ে দিচ্ছেন। বলা বাহুল্য, ঘটনায় তাজ্জব হয়ে যান ওই আধিকারিকও। এখানেই শেষ নয়। টাকা দিয়ে বানানো একটি মালাও টেবিলে রেখে দেন যুব সেনা নেতা।
View this post on InstagramAdvertisement
যুব সেনা নেতা এবং অন্যান্যদের দাবি, নিফাদ এবং সংলগ্ন এলাকায় পথকুকুরদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। শিশু, বয়স্ক ব্যক্তি, মহিলা ও গাড়িচালকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের অভিযোগ, পথ কুকুরদের কামড়ে আহত হয়েছেন বহু মানুষ। একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ করেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা