Kolkata

উৎসবের মরশুমে শহরে নাশকতার ছক? পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী

ধৃতদের সঙ্গে জঙ্গিযোগ? খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ২১:১৫

options
link
উৎসবের মরশুমে শহরে নাশকতার ছক? পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী
ছবি: প্রতীকী

নিরুফা খাতুন: মানবপাচার চক্রের সন্ধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে  NIA। এর মাঝেই শহর থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের সন্দেহ দুই যুবক কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ থাকতে পারে। উৎসবের মরশুমে শহরে তাঁদের নাশকতার কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

উৎসবের মরশুমে শহরে কড়া নজরদারি চলছে পুলিশের। সন্দেহভাজন কাউকে দেখলে আটক করা হচ্ছে। শনিবার দুজনকে যুবককে পার্কস্ট্রিট চত্বরে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারেন দুই যুবক বাংলাদেশি। যুবকদের কাছে পাসপোর্ট ও ভিসা কিছুই ছিল না। এরপরই পার্কস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় দুজনকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: যারা রামকে খুঁজে পেয়েছে, তারাই পালন করবে দীপাবলি! কেন বলেছিলেন মহাত্মা গান্ধী?]

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ আরমান হোসেন ও মহম্মদ আবু তাহের। আরমান বরিশালের বাসিন্দা। তাহের ঢাকার। ভিসা, পাসপোর্ট ছাড়া তাঁরা সীমান্ত পেরিয়ে শহরে প্রবেশ করেছেন। কীভাবে তাঁরা অনুপ্রবেশ করেছে সে ব‌্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না। এদিন ধৃত দুজনকে ব‌্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে বিচারক ২০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দেন।

Advertisement

উৎসবের সময় শহরে বহিরাগতদের ভিড় থাকে। এই সময় নাশকতার সম্ভাবনা তাই বেশি থাকে। কোচির ঘটনার পর লালবাজার থানাগুলিকে তাই আগাম সতর্ক করে রেখেছে। এমন সময় বাংলাদেশের দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের পর শহরের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে। নাশকতার উদ্দেশ‌্য শহরে রেইকি করতেও আসতে পারে বলে সন্দেহ পুলিশের। দুই যুবকের সঙ্গে মোবাইল ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতা বা রাজ্যে কাদের সঙ্গে তঁাদের যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: মোদিরাজ্যই রামরাজ্য, রাম মন্দির স্মারক, অযোধ্যায় দীপাবলির সূচনায় দাবি যোগীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.