bus conductor

কসবায় শপিং মলের সামনে ‘খুন’, ছুরির ঘায়ে মৃত্যু বাস কন্ডাক্টরের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২২, ১৬:২০

options
link
কসবায় শপিং মলের সামনে ‘খুন’, ছুরির ঘায়ে মৃত্যু বাস কন্ডাক্টরের

অর্ণব আইচ: রাতের কলকাতায় নৃশংস হত্যাকাণ্ড। কসবার অ্যাক্রোপলিস মলের সামনে বাস কন্ডাক্টরদের মধ্যে অশান্তি। ছুরির আঘাতে খুন এক বাস কন্ডাক্টর। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

শুক্রবার রাতে অ্যাক্রোপলিস মলের সামনে বাস পার্কিং করাতে যান এক বাস কন্ডাক্টর। সেই সময় কয়েকজন বাসের কন্ডাক্টরের মধ্যে বচসা বেঁধে যায়। এক ব্যক্তি আরেকজনের ঘুষি মেরে মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আহত ওই ব্যক্তি রাতে রান্নার কাজ করছিলেন। গুরুতর জখম হয়ে মেজাজ হারিয়ে ফেলেন। সবজি কাটার ছুরি নিয়ে পালটা আক্রমণ করেন তিনি। এরপরেই তার ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে যান অপর বাস কন্ডাক্টর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে ‘গণধর্ষণ’, বাগদায় ২ বিএসএফ জওয়ানের যৌন লালসার শিকার বধূ]

জখম অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাদুয়েক পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত বাস কন্ডাক্টর শেখ রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা, সুপারি কিলার দিয়ে বাবাকে খুন করল ছেলে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.