Dum Dum

মোবাইল দেখার সুযোগ করে দিয়ে শিশুর ‘যৌন হেনস্তা’, গ্রেপ্তার অভিযুক্ত

অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৫:০১

options
link
মোবাইল দেখার সুযোগ করে দিয়ে শিশুর ‘যৌন হেনস্তা’, গ্রেপ্তার অভিযুক্ত
প্রতীকী ছবি।

শিশুর হাতে মোবাইল দিয়ে ব্যস্ত করে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আড়াল করার অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দমদম (Dum Dum) পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তুমুল শোরগোল। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার মা এবং স্থানীয় বাসিন্দারা।

Advertisement

অভিযুক্ত বিল্লাল গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তি দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই এলাকায় ভাড়াবাড়িতে থাকে। অভিযোগ, রবিবার সন্ধ্যায় শিশুটিকে শৌচালয়ে নিয়ে যায়। হাতে মোবাইল দিয়ে ব্য়স্ত করে দেয়। অভিযোগ, যৌন হেনস্তা করে তার। সেই সময় শিশুর মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। তাই ন্যক্কারজনক ঘটনাটি তাঁর নজর এড়িয়ে যায়। পাশের বাড়ির এক মহিলা তাঁকে এই ঘটনার কথা জানান। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন নির্যাতিতার মা। নিজে চোখে দেখেন কী ঘটছে। প্রাক্তন কাউন্সিলর বেবি মণ্ডলকে জানান। অভিযোগ, বেবির স্বামী জলিল মণ্ডল ওই পরিবারের পাশে দাঁড়াননি। বাড়ি ছাড়ার হুমকি দেন। এবং কাউকে না জানানোর কথা বলেন বলেই অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরবর্তীকালে এই খবর জানাজানি হয়। খবর যায় স্থানীয় দলীয় কার্যালয়ে। তাঁদের সাহায্যে শিশুর পরিবারের লোকজন দমদম থানায় অভিযোগ দায়ের করেন। সেইমতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে পাকড়়াও করে। প্রাক্তন কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। দোষীর কঠোরতম শাস্তির দাবি জানান তাঁরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.