মুখ্যমন্ত্রী নাকি বৈঠকে ডেকে দফতরে বসে কাজ করার পরামর্শ দিয়েছেন। এই খবর রটতেই জোর চাপানউতোর শুরু হয় রাজ্য রাজনীতিতে। মন্ত্রীদের ‘অতি তৎপর’ আখ্যা দিয়ে আসরে নেমে পড়ে বিরোধীরাও। এই খবরকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষোভপ্রকাশ করে অগ্নিমিত্রা পাল বলেন, “রাস্তায় নেমে ফিল্ড ওয়ার্ক করছি, কারণ সেটা করা অত্যন্ত দরকার। শুধু তা-ই নয়, এই সমস্ত কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই করা হচ্ছে।”
সংবাদমাধ্যমের ছড়ানো খবরের তীব্র বিরোধিতা করে তিনি জানান, “মুখ্যমন্ত্রী এমন কোনও নির্দেশ দেননি। বিষয়টির স্পষ্ট করকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা জারি করে এই রটনা নস্যাৎ করা হয়েছে।” সাংবাদিকদের প্রশ্নের মুখে ক্ষোভপ্রকাশ করে অগ্নিমিত্রা পাল বলেন, “রাস্তায় নেমে ফিল্ড ওয়ার্ক করছি, কারণ সেটা করা অত্যন্ত দরকার। শুধু তা-ই নয়, এই সমস্ত কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই করা হচ্ছে।”
ট্রোল বা অপপ্রচারকে আমল না দিয়ে মন্ত্রী সাফ জানান, “কে কী রটাল তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা ২৪ ঘণ্টা কাজ করছি। আগামী ২-৩ মাসের মধ্যে প্রতিটি দপ্তরকে টার্গেটভিত্তিক কাজ শেষ করে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এবং আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”
বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যজুড়ে সরকারি অভিযান শুরু হয়েছে। ফুটপাথ দখলমুক্ত করা, জঞ্জাল সাফাই এবং রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে নিয়মিত তদারকি চালাচ্ছেন পুরমন্ত্রী। দীর্ঘদিনের বদঅভ্যাস দূর করতে ও সাধারণ মানুষের সুবিধার জন্য বাথরুম তৈরি, ডাস্টবিন বসানো এবং নির্দিষ্ট স্থানে পার্কিং মার্কিংয়ের কাজ চলছে। ট্রোল বা অপপ্রচারকে আমল না দিয়ে মন্ত্রী সাফ জানান, “কে কী রটাল তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা ২৪ ঘণ্টা কাজ করছি। আগামী ২-৩ মাসের মধ্যে প্রতিটি দপ্তরকে টার্গেটভিত্তিক কাজ শেষ করে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে এবং আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র