দিশা ইসলাম, বিধাননগর: গ্রেপ্তারির ২৪ ঘণ্টার মধ্যেই বিধাননগর পূর্ব থানার লকআপে বন্দির রহস্যমৃত্যু। দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল। মৃতের পরিবারের দাবি, থানায় অত্যাচারের পাশাপাশি ওষুধ খেতে দেওয়া হয়নি ধৃতকে। যার জেরে এই ঘটনা। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সব খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেটের শীর্ষ স্তরের আধিকারিকেরা।
জানা গিয়েছে, মৃতের নাম রথীশ দেবনাথ। তাঁর বয়স ৫৫ বছর। ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরির অভিযোগে বুধবার রানাঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। রাতে লকআপেই রাখা হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের তরফে ধৃতের বাড়িতে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই মৃত্যু হয় তাঁর। পুলিশের দাবি, অসুস্থতার কারণেই মৃত্যু। কিন্তু পরিবার একাধিক প্রশ্ন তুলেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মৃতের শরীরে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে। তাঁদের প্রশ্ন, যদি অসুস্থতার জেরেই মৃত্যুর ঘটনা ঘটে থাকে, তাহলে আঘাতের চিহ্ন এল কীভাবে? মৃতের দাদার অভিযোগ, লকআপে রথীশবাবুর উপর অত্যাচার করা হয়েছে। এখানেই শেষ নয়, উনি নিয়মিত ওষুধ খেতেন, তাও দেওয়া হয়নি। যার জেরেই এই পরিণতি। এবিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
সরষের মধ্যেই ভূত! রামমন্দিরে কয়েকশো কোটির চুরি জেনেও ধামাচাপার চেষ্টা ট্রাস্টের প্রধানের
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির
-
‘বন্ধুর ঘর ভেঙেছি, আমার নাকি ছেঁড়া’, গোমাংস কাণ্ডের পর আত্মহত্যার চেষ্টা করেন সায়ক!