মন্দির ভেঙে মৃত

বড়বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের একাংশ, মৃত ১ 

ভেঙে পড়ল মদনমোহন মন্দিরের একাংশ৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০১৯, ১১:৪৪

options
link
বড়বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের একাংশ, মৃত ১ 

অর্ণব আইচ: বড়বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মদনমোহন মন্দিরের একাংশ৷ এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ বহু পুরনো এই মন্দিরটির একাধিক দেওয়াল ও ছাদে আগেই একাধিক ফাটল দেখা গিয়েছিল৷ ফলে দুর্ঘটনার আশঙ্কা ছিলই৷

Advertisement

[আরও পড়ুন: সৌন্দর্যে টেমস তীরকেও হার মানাবে টালি নালা, পুজোর পরই আদিগঙ্গার ধারে ফেন্সিং]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ আচমকা মন্দিরটির ছাদের একটি অংশ ভেঙে পড়ে৷ দুর্ভাগ্যবশত সেখানেই শুয়ে ছিলেন দুর্গাচরণ বারিক নামের এক শ্রমিক৷ প্রায় দিনই হাড়ভাঙা খাটুনির পর মদনমোহন মন্দিরের চাতালেই আশ্রয় নিতেন তিনি৷ এদিন তাঁর উপরই খসে পড়ে সিমেন্ট ও ইটের চাঙড়৷ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন৷ খবর দেওয়া হয় দমকলেও৷ শেষমেশ আহত দুর্গাচরণকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে এত কিছুর পরও শেষরক্ষা করা সম্ভব হয়নি৷ তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷

Advertisement

এদিকে, এই ঘটনায় তদন্ত শুরু করেছ দমকল৷ স্থানীয়রা জানিয়েছেন, সংস্কারের অভাবে ধুঁকছিল মন্দিরটি৷ এছাড়া বেশ কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টির জেরেও বেশ কিছুটা ক্ষতি হয়েছে কাঠামোর৷ দেওয়ালের ফটলে জল ঢুকে যাওয়ায় আলগা হয়ে গিয়েছিল বাঁধন৷ সব মিলিয়ে এদিন মন্দিরটির একাংশ ভেঙে পড়ে৷ শীঘ্রই ব্যবস্থা না নিলে ঘিঞ্জি এলাকাটিতে আরও বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে৷    

[আরও পড়ুন: দেবীর ঘোটকে আগমন, বৃষ্টিতেই কি ছত্রভঙ্গ হবে এবারের পুজো?]                               

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.