অর্ণব আইচ: ভাইয়ের হাতে খুন দাদা। মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার বাঁশদ্রোণী (Bansdroni) এলাকায়। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কী কারণে এই খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম দেবাশিস চক্রবর্তী। বয়স ৪৮ বছর। বাঁশদ্রোণী থানা এলাকার নিরঞ্জনপল্লির বাসিন্দা তিনি। ভাইয়ের সঙ্গে থাকতেন বলেই খবর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে আচমকা থানায় হাজির হয় দেবাশিসবাবুর ভাই। জানায়, দাদাকে খুন করেছে সে। তার কথা শুনে স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে যান তদন্তকারী আধিকারিকরা। সম্বিত ফিরতেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান পুলিশ অফিসাররা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: রসিকা জৈন রহস্যমৃত্যুতেও তদন্তভার দময়ন্তী সেনের কাঁধে, গঠিত ৭ সদস্যের টিম]
অভিযুক্তের দাবি, বালিশ চাপা দিয়ে দাদাকে খুন করেছে সে। যদিও তা সত্যি কি না, তা এখনও নিশ্চিত নয়। এদিকে খুনের কারণ নিয়েও তৈরি হয়েছে ধন্দ। খুনের আগে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়েছিল বলে খবর। অভিযুক্ত যুবক মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন বলেও শোনা যাচ্ছে। তবে এই গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে।
যদিও অভিযুক্ত যুবক দাবি করেছে, তার দাদা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। মায়ের মৃত্যুর পর তাঁদের পক্ষে সংসার চালিয়ে দাদার চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। তা সত্ত্বেও চেষ্টা চলছিল। এলাকারই একটা ওষুধের দোকান থেকে ওষুধ আনা হত। কিন্ত দাদার এই কষ্ট সহ্য করতে পারছিল না বলেই দাবি অভিযুক্ত। সেই কারণেই খুন।
[আরও পড়ুন: টিটিইরা যেন এখন ‘পান্ডা’! যাত্রী খুঁজছেন ট্যাক্সি স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টারে]
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের