Abhishek Banerjee

ডিজে মন্তব্য মামলায় সিআইডি-র একডাকে সাড়া, ফের ভবানীভবনে অভিষেক

বিধানসভায় সই জাল মামলায় রবিবার প্রায় ৮ঘণ্টা সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৩:৩১

options
link
ডিজে মন্তব্য মামলায় সিআইডি-র একডাকে সাড়া, ফের ভবানীভবনে অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

তদন্তকারী সংস্থা যেন আর পিছু ছাড়ছে না! পরপর তিনদিন একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। নির্বাচনী প্রচারে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে ডিজে বাজানো মন্তব্যের জেরে মঙ্গলবার ফের গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে হল তাঁকে। সিআইডি-র তলবে সাড়া দিয়ে এদিন বেলা ১১টা ৪৫ নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে রাজ্যের তদন্তকারী সংস্থা ভবানীভবনে পৌঁছে যান অভিষেক। সঙ্গে আইনজীবীও। নির্ধারিত সময় অর্থাৎ দুপুর ১২টার ঠিক ২মিনিট আগে তিনি সিআইডি দপ্তরে প্রবেশ করেন। তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ ঘিরে এদিন ভবানীভবনে ছিল কড়া নিরাপত্তা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

Advertisement

ছাব্বিশের নির্বাচনী প্রচারে বিজেপির উদ্দেশে বেশ কিছু বেলাগাম মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। তার মধ্যে অন্যতম ডিজে বাজানো। অভিষেকের বক্তব্য ছিল, ৪ মে-র পর তৃণমূল ফের বাংলার ক্ষমতায় আসবে এবং তখন বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে, কান ঝালাপালা হয়ে যাবে। সাধারণভাবে এই মন্তব্য রসিকতা বলে মনে হলেও তার বাচনভঙ্গি এবং শব্দচয়ন তীব্র হুঁশিয়ারি ছাড়া কিছুই নয়। এর পরিপ্রেক্ষিতেই অভিষেকের বিরুদ্ধে প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পরে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমনের নোটিস ধরান তদন্তকারীরা। তাতে সাড়া দিয়ে আজ ভবানীভবনে এলেন তৃণমূল সাংসদ। 

সূত্রের খবর, এই মামলার তদন্ত কোন পথে এগোবে, তা বুঝতে তৃণমূল সাংসদকে যেসব প্রশ্ন করবেন তদন্তকারীরা, সেই প্রশ্নমালা তৈরি। একাধিক অফিসারের সওয়ালের মুখে পড়তে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। এর আগে বিধানসভায় সই জাল মামলার তদন্তে সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। সোমবার তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল।

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে নিরাপত্তার ঘেরাটোপ

ছাব্বিশের নির্বাচনী প্রচারে বিজেপির উদ্দেশে বেশ কিছু বেলাগাম মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। তার মধ্যে অন্যতম ডিজে বাজানো। অভিষেকের বক্তব্য ছিল, ৪ মে-র পর তৃণমূল ফের বাংলার ক্ষমতায় আসবে এবং তখন বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে, কান ঝালাপালা হয়ে যাবে। সাধারণভাবে এই মন্তব্য রসিকতা বলে মনে হলেও তার বাচনভঙ্গি এবং শব্দচয়ন তীব্র হুঁশিয়ারি ছাড়া কিছুই নয়। এর পরিপ্রেক্ষিতেই অভিষেকের বিরুদ্ধে প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পরে সেই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমনের নোটিস ধরান তদন্তকারীরা। তাতে সাড়া দিয়ে আজ ভবানীভবনে এলেন তৃণমূল সাংসদ। 

Advertisement
দুপুর ১২টার আগেই ভবানীভবন পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিকে, আজ অভিষেক ভবানীভবন পৌঁছনোর আগেই সেখানে গিয়েছিলেন মামলাকারী রাজীব সরকার। তিনি স্বতঃপ্রণোদিত হয়েই নিজের বক্তব্য জানাতে রাজ্য তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে যান। এই মামলা প্রসঙ্গে তাঁর যা বলার বলেন। এও জানান, পরে এনিয়ে আদালতের দ্বারস্থ হবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.