মধ্যপ্রাচ্যে লাগাতার যুদ্ধ। বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশীয় বাজারে তেলের জোগান ঠিক রাখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সোমবার ডিজেল এবং বিমানের জ্বালানি বা এটিএফের উপর অতিরিক্ত রপ্তানি শুল্ক বাড়িয়ে দিল কেন্দ্র। ১৬ জুন থেকে কার্যকর হবে নতুন নিয়ম। তবে স্বস্তির খবর, ঘরোয়া বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনওরকম প্রভাব পড়বে না।
ডিজেল প্রতি লিটার রপ্তানির উপর স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি সাড়ে ১৩ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এটিএফ রপ্তানির ক্ষেত্রে লিটার প্রতি সাড়ে ৯ টাকা থেকে বাড়িয়ে একলাফে সাড়ে ১২ টাকা করা হয়েছে।
আরও পড়ুন:
অর্থ মন্ত্রকের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজেল প্রতি লিটার রপ্তানির উপর স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি সাড়ে ১৩ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এটিএফ রপ্তানির ক্ষেত্রে লিটার প্রতি সাড়ে ৯ টাকা থেকে বাড়িয়ে একলাফে সাড়ে ১২ টাকা করা হয়েছে। তবে পেট্রল রপ্তানির উপর নতুন করে কোনও কর বসানো হয়নি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা। পাল্টা জবাব দেয় ইরানও। পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে থাকে তেহরান। এরপর থেকেই শুরু হয় হরমুজ অবরোধ। যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে থাকে। এই সুযোগে দেশের তেল শোধনকারী সংস্থাগুলি যাতে অতিরিক্ত মুনাফার লোভে বিদেশে তেল রপ্তানি না করে দেয়, তা রুখতেই এই সিদ্ধান্ত। দেশীয় বাজারে জ্বালানির ঘাটতি মেটাতে এই কর ব্যবস্থা চালু রাখা হয়েছে কেন্দ্রের তরফে। করের পরিমাণ বাড়িয়ে তেল রপ্তানিকে নিরুৎসাহিত করাই সরকারের মূল লক্ষ্য, যাতে সংস্থাগুলি বাধ্য হয়ে দেশের বাজারেই তেল সরবরাহ বজায় রাখে। দেশে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে গত ২৬ মার্চ ডিজেল ও এটিএফ রপ্তানির উপর উইন্ডফল ট্যাক্স চালু করে কেন্দ্র। পরে ১৬ মে পেট্রোল রপ্তানির উপরও এই কর আরোপ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই অতিরিক্ত রপ্তানি শুল্ক বজায় রাখা হল।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা