কার্যকর হল সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস। সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা ৭ হাজার ৪০০ টাকা পাবেন। আগে ৬ হাজার ৮০০ টাকা করে পেতেন তাঁরা। ২০২৫-২৬ অর্থবর্ষের অ্যাড হক বোনাস কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন:
নবান্নের তরফে আজ, বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেই কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা চলতি অর্থবর্ষে এই বোনাস পাবেন। একধাক্কায় ৬০০ টাকা বেড়েছে হ্যাড হক বোনাস। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস বৃদ্ধি কথা ঘোষণা করেছিল রাজ্য। এদিন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ অফিসারদের জন্য সেই বৃদ্ধি কার্যকর করা হল।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানায়, রাজ্য সরকারের যে কর্মীরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতাভুক্ত নন এবং ৩১ মার্চ, ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত বেতন মাসিক ৪৬ হাজার টাকার বেশি নয়, তাঁরা মাথাপিছু ৭,৪০০ টাকা বোনাস পাবেন। নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মী ও ছ’মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পাওয়ার যোগ্য। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি (বেতন এবং ভাতা পর্যালোচনা) নীতি মেনে এই বোনাস দেওয়া হবে। এর মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা সংযুক্ত নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমাদের গেছে যে দিন! কলকাতায় এসেও হোটেলে ঠাঁই জনপ্রিয় টলি নায়িকার, মুখ ফিরিয়েছে কাছের মানুষ?
-
পুজোর আগে কঠোর ডায়েট, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কম ক্যালোরির চকোলেট ব্রাউনি
-
কোচবিহার থেকে বর্ধমান, রাজ্যের ৬ সড়কপথ উন্নয়নে বরাদ্দ ১ হাজার ৪৩ কোটি! কেন্দ্রকে ‘ধন্যবাদ’ শুভেন্দুর
-
ব্রিকসে তারেককে আমন্ত্রণ জানায়নি ভারত? বিতর্কের মাঝেই মুখ খুলল নয়াদিল্লি
-
ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে সৌরভ-শচীন-দ্রাবিড়দের নিয়ে কমিটি হোক, বোর্ডকে পরামর্শ গাভাসকরের