ডেঙ্গুতে মৃত্যু

ফের ডেঙ্গুর বলি রাজ্যে, বিধাননগরে মৃত্যু যুবতীর

এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯, ১৭:৩০

options
link
ফের ডেঙ্গুর বলি রাজ্যে, বিধাননগরে মৃত্যু যুবতীর

কলহার মুখোপাধ্যায়: ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকালে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে, শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর। এছাড়া ডেঙ্গুর কথাও উল্লেখ করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে ওই মহিলার বাড়ি নারায়ণপুর থানা এলাকা লালকুঠির পার্থনগরীতে। এটি বিধাননগর পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওই মহিলার নাম মামনি দাস। বয়স ২৪ বছর। গত ৩ সেপ্টেম্বর প্রবল জ্বর নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে ভরতি করেন পরিবারের লোকেরা। শুক্রবার সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের তরফে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে মৃত্যুর কারণ হিসেবে মাল্টি অর্গান ফেলিওর ও এক্সপেনডেড জেঙ্গু সিনড্রোম লেখা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: এনআরএসের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ খোয়ালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন]

গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে মৃতদের বেশিরভাগই উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ, গাইঘাটার বাসিন্দা। এই এলাকা দিয়েই বেশিরভাগ বাংলাদেশির প্রবেশ। তাঁদের থেকেই সংক্রমণ বাড়ছে বলে অনুমান মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে ডেঙ্গুর চিকিৎসার পরিকাঠামো বাড়ানো হয়েছে। তবে সাধারণ স্তরে যে সচেতনতা সেভাবে বাড়েনি, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এবার জোর দিয়েছেন নাগরিক সচেতনতায়।

Advertisement

শুক্রবার বিধানসভা অধিবেশন চলাকালীন ডেঙ্গু নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী তথ্য-পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘এপর্যন্ত রাজ্যজুড়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১০৫০০। ডেঙ্গুতে সরকারি হাসপাতালে মৃতের সংখ্যা ১৩ এবং বেসরকারি হাসপাতালে এর সংখ্যা ৪। সবমিলিয়ে, এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকা উত্তর ২৪ পরগনার বনগাঁ-সহ সীমান্ত এলাকায় ডেঙ্গুর ধরন আলাদা।’ তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ নাগরিকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই নিজেদের বাড়ির মধ্যে জমা জল পরিষ্কার করেন না। যার জেরে মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ছে। এবিষয়ে তিনি আরও ব্যাপকভাবে জনসচেতনতা প্রচারে জোর দেন।

[ আরও পড়ুন: ‘রাজনৈতিক স্বার্থে NRC-র বিরোধিতা’, বিধানসভায় বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ বিজেপির ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.