Jay Prakash Majumdar

লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ

ধৃত তৃণমূল নেতাকে টার্গেট করে পরপর ডিম ছুড়তে থাকে জনতা। কোনওরকমে গা বাঁচিয়ে তাঁকে নিয়ে ফ্ল্যাটে ঢোকেন তদন্তকারীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৯:৫৬

options
link
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
ফাইল ছবি।

দু’দিন আগেই ফ্ল্যাট জবরদখল ও ফ্ল্যাটের মালকিনকে হুমকির অভিযোগে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। শুক্রবার তাঁকে নিয়ে জবরদখল করা ফ্ল্যাটে তল্লাশিতে যায় পুলিশ। সেখানে যেতেই জয়প্রকাশের বিরুদ্ধে উপচে পড়ে জনরোষ। তাঁকে লক্ষ্য করে উড়ে আসে ডিম। ধৃত তৃণমূল নেতাকে টার্গেট করে পরপর ডিম ছুড়তে থাকে জনতা। কোনওরকমে গা বাঁচিয়ে তাঁকে নিয়ে ফ্ল্যাটে ঢোকেন তদন্তকারীরা।

Advertisement

বুধবার দুপুরে সল্টলেক এলাকা থেকে জয়প্রকাশ মজুমদার প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে দেওয়া হত হুমকি। এই অভিযোগে বুধবার দুপুরে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৪ সালে সল্টলেকের এই ব্লকের ৩৩৭ নম্বর বাড়ি ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। নামমাত্র ভাড়াতে সেখানেই সপরিবারের থাকতেন তিনি। মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললেও ক্ষমতার অপব্যবহার করে হুমকি দিতেন জয়প্রকাশ। ভাড়া চাইতে গেলেও তৃণমূল নেতা হুমকি দিতেন বলে অভিযোগ উঠেছে। বুধবার ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দু’পক্ষের বিবাদ বেধেছিল। স্থানীয় বাসিন্দারা জয়প্রকাশ মজুমদারকে দেখে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ির চাবিও ছিনিয়ে নেওয়া হয়। জয়প্রকাশকে ঘিরে ওঠে ‘চোর চোর’ স্লোগান। জয়প্রকাশ মৌখিকভাবে বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও স্থানীয় লোকজন তা মানতে চাননি। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেক এলাকায়। এরপরই পুলিশ এসে তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

শুক্রবার ধৃত তৃণমূল নেতাকে নিয়ে সল্টলেকের ওই বাড়িতে তল্লাশি করতে যায় পুলিশ। ভ্যান থেকে নামতেই জয়প্রকাশকে ঘিরে ফেরে জনতা। তাঁকে লক্ষ্য করে পরপর ডিম ছোড়া হয়। জয়প্রকাশকে লক্ষ্য করে জনরোষের বিস্ফোরণের ঘটনা নতুন নয়। ২০১৯ সালের নির্বাচনে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে কচুবনে ফেলে দিয়েছিল উত্তেজিত জনতা। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছিলেন। তারপর গঙ্গা থেকে অনেক জল গড়িয়েছে। রাজ্য রাজনীতিতে বদল হয়েছে বিস্তর। একদা বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ‘ভাইরাল’ ঘটনার ২ বছর যেতে না যেতেই ফুলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। সেই নেতা গারদে ঢুকতেই এবার ‘প্রতিবাদী’ ডিম পড়ল তাঁকে লক্ষ্য করে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.