সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন বাংলা সংগীত জগতের কিংবদন্তি শিল্পী বনশ্রী সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭৩ বছর। ফুসফুসের সংক্রমণ নিয়ে দিন দশেক আগে এসএসকেএমে ভর্তি হন তিনি। রবিবার সকাল ১১টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বহুদিন ধরেই কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন স্বর্ণযুগের স্বনামধন্য এই শিল্পী। একাধিকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না। রবিবার সকালের ডাকে এল এ এক মন খারাপের চিঠি। এখন শুধু “দূর আকাশে তোমার সুর…।”
জানা গিয়েছে, কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সংগীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা যাচ্ছেন হাসপাতালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। প্রিয় শিল্পীর মৃত্যুর খবর ছড়াতেই বিভিন্ন সোশ্যাল সাইটে শোকবার্তা জ্ঞাপন করেন বিভিন্ন সংগীতশিল্পীরা। সূত্রের খবর, হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের