WB Finance Department

নির্দিষ্ট খাতে অর্থ বরাদ্দ না থাকলে বিল গ্রহণ নয়! নির্দেশিকা অর্থদপ্তরের

অন্যদিকে, আইএএস অফিসারদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘রিইমবার্স’ করবে রাজ্য। শুক্রবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর জানিয়েছে, পুরুষ  আইএএস অফিসারদের ক্ষেত্রে দু’হাজার ও মহিলা আইএএস অফিসারদের ক্ষেত্রে দু’হাজার দুশো টাকা দেওয়া হবে।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ২০:৫৯

options
link
নির্দিষ্ট খাতে অর্থ বরাদ্দ না থাকলে বিল গ্রহণ নয়! নির্দেশিকা অর্থদপ্তরের
ফাইল ছবি।

নির্দিষ্ট খাতে অর্থ বরাদ্দ না থাকলে দপ্তরের কোনও বিল গ্রহণ করবে না ট্রেজারি বা পিএও। সুস্পষ্ট নির্দেশিকা দিয়েছে অর্থদপ্তরের অডিট ব্রাঞ্চ (WB Finance Department)। শুক্রবার এ বিষয়ের নির্দেশিকায় জানানো হয়েছে, অর্থদপ্তরের বরাদ্দ অর্থ প্রশাসনিক দপ্তর ও কন্ট্রোলিং অফিসারেরা দ্রুত ডিডিও-দের উপ-বরাদ্দ করবে। এই  কাজ হবে আইএফএমএস-এর ই-বন্টন মডিউলের মাধ‌্যমে।

Advertisement

অর্থদপ্তর মনে করছে, প্রশাসনিক দপ্তরগুলি ও কন্ট্রোলিং অফিসারেরা যদি সিস্টেমের মাধ্যমে সময়মতো ও বিচক্ষণতার সঙ্গে এই উপ-বরাদ্দের কাজটি করেন, তাহলে তহবিল বরাদ্দের প্রত্যাশায় অর্থ তোলার প্রয়োজনীয়তা নাও দেখা দিতে পারে। তবে বেতন, স্বাস্থ‌্য সংক্রান্ত-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে অবশ‌্য ছাড় থাকছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

Advertisement

অন্যদিকে, আইএএস অফিসারদের বার্ষিক স্বাস্থ‌্য পরীক্ষার জন‌্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘রিইমবার্স’ করবে রাজ‌্য। শুক্রবার এই  সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর জানিয়েছে, পুরুষ  আইএএস অফিসারদের ক্ষেত্রে দু’হাজার ও মহিলা আইএএস অফিসারদের ক্ষেত্রে দু’হাজার দু’শো টাকা দেওয়া হবে।

Advertisement

রাজ্যের অনুমোদিত ন’টি মেডিক‌্যাল কলেজ ও হাসপাতাল, ১৫টি জেলা হাসপাতাল ও ৮টি বেসরকারি হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্টারে এই স্বাস্থ‌্য পরীক্ষা করা যাবে। স্বাস্থ‌্য পরীক্ষার পর যদি চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী, আরও কোনও পরীক্ষার দরকার পড়ে, সেক্ষেত্রে এআইএস (মেডিক‌্যাল অ‌্যাটেডেন্স) রুলস ১৯৫৪ অনুযায়ী সেই অর্থও ‘রিইমবার্স’ করবে রাজ্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.