Newtown

কপালে ক্ষতচিহ্ন, সাতসকালে পরোটার দোকানে মিলল লাশ! তুমুল চাঞ্চল্য নিউটাউনে

কীভাবে ব্যক্তির মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৪:০৩

options
link
কপালে ক্ষতচিহ্ন, সাতসকালে পরোটার দোকানে মিলল লাশ! তুমুল চাঞ্চল্য নিউটাউনে
মাথায় ক্ষতচিহ্ন, সাতসকালে পরোটার দোকানে মিলল লাশ! তুমুল চাঞ্চল্য নিউটাউনে

সাতসকালে পরোটার দোকানে উদ্ধার এক ব্যক্তির দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের (Newtown) রামমন্দির এলাকায়। খবর পেয়ে ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ইকো পার্ক থানার পুলিশ। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

নিউটাউনের রামমন্দিরের পাশেই রয়েছে দীর্ঘদিনের পুরনো পরোটার দোকান। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে মালিক দোকান খুলতে যান। তখনই তিনি দেখেন এক ব্যক্তি নিচে পড়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি ডাকাডাকি করেন। কিন্তু ব্যক্তির সাড়া মেলেনি। এরপরই আশপাশের দোকানের মালিকদের ডাকেন তিনি। সকলে মিলে ডাকাডাকির পর বুঝতে পারেন, মৃত্যু হয়েছে ব্যক্তির।

Advertisement

এরপরই খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। কীভাবে ব্যক্তির মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। তিনি কে, কীভাবে ওই দোকানে এলেন, তাও জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, মৃতের কপালে আঘাতের দাগ রয়েছে। পড়ে যাওয়ায় চোট লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পাশাপাশি মৃতের পরিচয় জানতে অন্যান্য থানার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.