বিধান নস্কর, বিধাননগর: নাগেরবাজারে এসি চালিয়ে, মিষ্টি খেয়ে ‘অপারেশন! দমদমের প্রাইভেট রোডের উপর এক বাড়ি থেকে লুট প্রায় ১২ লক্ষ টাকা। তিনশো গ্রাম সোনার গয়না চুরি গিয়েছে বলেও অভিযোগ। বাড়িতে কেউ না থাকার সুযোগে একদল দুষ্কৃতী লুটপাট চালায় বলে থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি রবার কারখানার মালিক বিশ্বজিৎ পালের। গত মাসের ২৭ তারিখ স্ত্রী ও ছেলেকে নিয়ে মুম্বইয়ে কর্মরত মেয়ের কাছে ঘুরতে যান তিনি। বাড়িটি ফাঁকাই ছিল। তবে দাদাকে বলে যান তাঁর শ্বশুড়-শাশুড়ি বাড়িতে এসে থাকবেন। সেই মোতাবেক বৃদ্ধ দম্পতি বাড়িটিতে যাওয়ার পরই চক্ষুছানা বড়া হয়ে যায় তাঁদের। খোলা গেট। ঘর, বিছানা, আলমারি লন্ডভণ্ড। টাকার ব্যাগ, সোনার বাক্স খালি পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেন মেয়ে-জামাইকে।
পরিবার জানিয়েছে, ঘরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চোরের দল এসি চালিয়ে ‘অপারেশন’ চালিয়েছে। ফ্রিজ খুলে খেয়েছে মিষ্টিও! তারপর ধীরে সুস্থে বাড়ি থেকে বেরিয়েছে তারা। প্রশ্ন উঠছে তাহলে কি চোরের দল জানত বাড়ির মালিক ভিনরাজ্যে গিয়েছেন। এখন কেউ আসবেন না। ঘটনার সঙ্গে কি পরিচিত কেউ যুক্ত রয়েছে? উঠছে সেই প্রশ্নও।
ঘটনার খবর শুনে ছুটে আসা বাড়ির মালিক বিশ্বজিৎ পাল বলেন, “বাড়ি থেকে ১২ লক্ষ টাকা মতো নগদ চুরি গিয়েছে। খোয়া গিয়েছে সোনার গয়নাও। ওরা এসি চালিয়ে, ধীরে সুস্থে অপরাশেন চালিয়েছে।” ঘটনার অভিযোগ দায়ের হয়েছে নাগেরবাজার থানায়। তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের চেষ্টা করছে।
সর্বশেষ খবর
-
দাপট কমে যাওয়ায় খুন! নাকাশিপাড়ায় বাবা-ছেলের মত্যুতে ধৃত ১৩, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?