গোবিন্দ রায়: যাদবপুরের হস্টেল ছাড়তে হবে প্রাক্তনীদের। তাঁদের খুঁজে বের করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই। ২৪ ঘণ্টার মধ্যে যাতে তাঁরা হস্টেল ছেড়ে দেন, তাও নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় দায়ের হওয়া এক মামলায় এমনই কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেল থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের র্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনার পরই প্রকাশ্যে আসে হস্টেলের ঘর দখল করে রাখার বিষয়টি। এই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা করেন তৃণমূল ছাত্রনেতা সুদীপ রাহা। সেই মামলার প্রেক্ষিতেই এদিন এমন নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কলাবিভাগের কয়েকজন প্রতিনিধির আইনজীবীরা আদালতে জানান, পাস আউটদের হোস্টেলে থাকা মেনে নেওয়া যায় না।
[আরও পড়ুন: অবিলম্বে ছাত্রভোট করাতে হবে, রাজ্যকে নির্দেশ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের