Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Nusrat Jahan

Nusrat Jahan: সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডির, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ডাক

২০ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৩, ১১:৪২

options
link
Nusrat Jahan: সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে তলব ইডির, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ডাক zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক প্রতারণার অভিযোগে এবার ইডি তলবের মুখে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁকে নোটিস পাঠায় ইডি। পাশাপাশি যে সংস্থার হয়ে নুসরত কাজ করেছিলেন, সেই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে। ওই সংস্থার ডিরেক্টর থাকাকালীন ২০ কোটি টাকা বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত বলে গড়িয়াহাট থানায় এইআইআর (FIR) দায়ের হয়েছিল নুসরতের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে নুসরতকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন ইডি (ED) আধিকারিকরা। তাই তলব করা হয়েছে বলে সূত্রের খবর। 

মাসখানেক আগে বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধেবেলা ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন।  অভিযোগ, তৃণমূলের তারকা সাংসদ ((TMC MP) নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। এখন সেই টাকা ফেরত চান তাঁরা। ইডি যেন বিষয়টির তদন্তে নামে। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের নির্দেশিকা যেন কার্যকর না হয়, বিশ্ববিদ্যালয়গুলিকে পালটা নির্দেশ শিক্ষা দপ্তরের

এরপর নুসরত প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তিনি কোনও আর্থিক দুর্নীতিতে যুক্ত নন। সংস্থাটির ডিরেক্টর থাকাকালীন কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তা ফেরত দিয়ে দেন। এরপর ২০১৭ সালে সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফাও দেন। তাই যে অভিযোগ উঠছে, তা ভিত্তিহীন। প্রয়োজনে সমস্ত কাগজপত্র তিনি যথাযথ জায়গায় পেশ করবেন বলেও কার্যত চ্যালেঞ্জ গ্রহণ করেন।

[আরও পড়ুন: পক্ষপাতিত্বের অভিযোগ, মণিপুরে সরকারের নিশানায় সংবাদমাধ্যম]

তবে এত কিছুর পরও রেহাই মিলল না। ইডির স্ক্যানারে পড়তে হল টলি অভিনেত্রী নুসরত জাহানকে। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। পাশাপাশি ওই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, ফ্ল্যাট দেওয়ার নামে যে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে, তার কতটা নুসরতের অ্যাকাউন্টে গিয়েছে, তিনি কতটা সুবিধাভোগী, সেসব নিয়ে তাঁকে প্রশ্ন করা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। তবে নুসরত ইডি তলবে সাড়া দিয়ে যাবেন কি না, তা এখনও অজানা।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.