রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। তার আগে ‘খাম’ প্রতীক নিয়ে তুঙ্গে চাপানউতোর। নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে এই প্রতীকটি দিয়েছে ঋতব্রত শিবিরকে। অথচ এই প্রতীকটি বরাবর আইএসএফের। কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকি। এই মামলায় কমিশনকে ভর্ৎসনা নির্বাচন কমিশনের। “এমন সিদ্ধান্ত কেন গ্রহণ করেন যাতে বিতর্ক হয়”, প্রশ্ন আদালতের।
আরও পড়ুন:
আদালতের পর্যবেক্ষণ, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মাত্র কয়েক মাস আগেই অন্য একটি রাজনৈতিক দল প্রতীক ব্যবহার করেছিল। মোট ১৮৩টি প্রতীক রয়েছে। কেন একটি প্রতীককেই বেছে নেওয়া হল? মাত্র একটি প্রতীকই কি পাওয়া যাচ্ছিল? আরও বহু প্রতীক ছিল। বিতর্কিত প্রতীকটি এড়িয়ে যাওয়া যেত। কেন আগে শুনানি না করে প্রতীক বরাদ্দের বিজ্ঞপ্তি জারি করা হল, সে প্রশ্নও তোলে হাই কোর্ট। আদালতের প্রশ্ন, “আগের ব্যবহারকারীকে কেন অগ্রাধিকার দেওয়া হল না।”
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, প্রতীক বাছাইয়ের সুযোগ আবেদনকারীকে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী পালটা জানান, আলাদা করে কোনও প্রতীক তাঁরা বেছে নেননি। প্রতীক বরাদ্দ করেছিল কমিশনই। বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, কোনও প্রতীক নিয়ে বিরোধ তৈরি হল কেন সেটি আগেই পুনর্বিবেচনা করল না কমিশন। নির্বাচন নির্বিঘ্ন হওয়ার বিষয়টি কর্তৃপক্ষেরই মাথায় রাখা উচিত ছিল। উষ্মাপ্রকাশ করে বিচারপতির প্রশ্ন, “কর্তৃপক্ষের কাজ কি মানুষকে বারবার আদালতে আসতে বাধ্য করা?” নির্বাচন শুরু হওয়ার পর এই ধরনের সিদ্ধান্তের জেরে রাজনৈতিক দলগুলিকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে এবং তার ফলে আদালতের উপরও অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এরপর শুনানি মুলতুবি করে দেয় আদালত। পরবর্তী শুনানিতে কমিশনের অবস্থান এবং প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছিল জানতে চাইলেন বিচারপতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী