আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কার্যালয় ভাঙার স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। ৩০ নভেম্বর পর্যন্ত ওই অফিস ভাঙা যাবে না বলে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। মঙ্গলবার মামলা ২৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে আমতলার ওই অফিস থেকে কী কী বাজেয়াপ্ত করা হয়েছে, আদালত রাজ্যকে বিস্তারিত রির্পোট জমার নির্দেশ দিয়েছে। রিপোর্টের কপি আবেদনকারীকেও পরবর্তী শুনানির আগে দিতে হবে বলেও নির্দেশ।
আরও পড়ুন:
মঙ্গলবার মামলার শুনানিতে তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত বলেন, রাজ্য জমি খালি করার নির্দেশ দিচ্ছে। ৫০৭, ৫০৯ ও ৫১২ দাগ নম্বর নিয়ে সমস্যা রয়েছে। এরপরই রাজ্যের তরফে রিপোর্টে জানানো হয়, ৫০৭ দাগে পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের অফিস রয়েছে। কিন্তু ডাকা হলেও সাক্ষ্য দেওয়া হয়নি। ৫০৯ দাগে মতি মল্লিকের ঘর আছে। ৫১২ নম্বর দাগ লিপস অ্যান্ড বাউন্ডসের নামে রয়েছে। পুরসভার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রিপোর্টে জানিয়েছেন, অনুমতির বাইরে ৬.৫ মিটার নির্মাণ হয়েছিল। শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, পঞ্চায়েত পর্যন্ত যাওয়ার পর কি আপনাদের আর কোনও দায়িত্ব থাকে না? এরপরই আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মামলাটি মুলতবি করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের একটি অংশ ভেঙে ফেলা হয়। পরের দিনও ভাঙার কাজে পৌঁছে যায় বুলডোজার। রবিবার ছুটির দিনে বিশেষ এজলাস বসিয়ে অভিষেকের অফিস ভাঙায় স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাই কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডসের তরফে আইনজীবী কিশোর দত্ত এই মামলায় সওয়াল করেন আদালতে। তিনি বলেন, ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমির উপর অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। কিন্তু তার বদলে ভেঙে হয়েছে ৫০৭ নম্বর দাগের জমি, যা তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। এর জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তোলেন আইনজীবী দত্ত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর