Kolkata

গড়িয়াহাটে দম্পতির দানের বাড়িতে ক্যানসার শনাক্তকরণ কেন্দ্র, থাকছে কাউন্সেলিংয়ের সুবিধাও

প্রয়াত আধিকারিকের স্ত্রী অপর্ণা সেন বুধবার নিজস্ব বাসভবন দান করলেন ক‌্যানসার চিকিৎসার সরকারি প্রতিষ্ঠান চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউটকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৭:২৭

options
link
গড়িয়াহাটে দম্পতির দানের বাড়িতে ক্যানসার শনাক্তকরণ কেন্দ্র, থাকছে কাউন্সেলিংয়ের সুবিধাও
সরকারি হাসপাতালে এবার ঘর মুছবে এই রোবট। বুধবার সাংবাদিক সম্মেলনে দেখিয়ে বর্ণনা দিচ্ছেন স্বাস্থ‌্যকর্তারা। চিত্তরঞ্জন ক‌্যানসার ইনস্টিটিউটে।

ক্রমশ ডালপালা মেলছে ক‌্যানসার। প্রাণঘাতী রোগে চিকিৎসার খরচ আকাশছোঁয়া। খরচের চোটে সর্বস্বান্ত হয়ে যায় বহু রোগীর পরিবার। কর্কটরোগে প্রান্তিক মানুষদের একমাত্র ভরসা বিনামূল্যের সরকারি স্বাস্থ‌্যকেন্দ্র। গড়িয়াহাটে চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউটের নয়া বাসভবন সেই ভরসা দিল আমজনতাকে। এক দম্পতি দান করেছেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের এই বাসভবন।

Advertisement

আয়কর বিভাগের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন পি সি সেন। প্রয়াত আধিকারিকের স্ত্রী অপর্ণা সেন বুধবার নিজস্ব বাসভবন দান করলেন ক‌্যানসার চিকিৎসার সরকারি প্রতিষ্ঠান চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউটকে। সেখানে শুরু হচ্ছে ক‌্যানসার আউটরিচ সেন্টার। কী কাজ করবে এই নয়া কেন্দ্র? যদি কারও শরীরে আকস্মিক ‘পরিবর্তন’ নিয়ে কোনও সন্দেহ হয়। শরীরের কোথাও কোনও মাংসপিণ্ড, কিংবা দেখা যায় কোনও শারীরিক সমস‌্যা। তা হলে তাঁরা আসতে পারেন এই ‘আউটরিচ’ সেন্টারে। এখানে তৈরি হচ্ছে ওপিডি। সেখানে চিকিৎসকরা রোগীকে পরীক্ষা করে বলবেন আদৌ তাঁর শরীরে ক‌্যানসার বাসা বেঁধেছে কি না। এ ছাড়াও আউটরিচ সেন্টারে ক‌্যানসার চিকিৎসার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার জন‌্য তৈরি হচ্ছে ল‌্যাবরেটরি। হবে ক‌্যানসার আক্রান্তদের কাউন্সেলিংও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডা. শঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, অনেকেরই কোনও সমস‌্যা দেখা দিয়েছে। সরাসরি ক‌্যানসার হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন। তাঁরা নিজস্ব সমস‌্যা নিয়ে নিঃসঙ্কোচে আসতে পারেন আউটরিচ সেন্টারে। বাংলায় ক‌্যানসার চিকিৎসার প্রাচীনতম কেন্দ্র চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউট। এই মুহূর্তে সেখানে নিখরচায় হচ্ছে ক‌্যানসারের রোবটিক সার্জারি। নিপাট দেশীয় রোবট ‘এসএসআই মন্ত্রা’ ৩.০ পা রেখেছে চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রথম একশোটি ক‌্যানসারের সার্জারি হবে বিনামূল্যে। তার পর থেকে অতি সুলভ মূল্যে হবে ক‌্যানসারের রোবটিক সার্জারি। কত খরচ? ডা. শঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, অন‌্যান‌্য বেসরকারি হাসপাতালে যা খরচ তার পাঁচভাগের একভাগ খরচে রোবটিক সার্জারি হবে চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউটে। এখনও পর্যন্ত স্বাস্থ‌্যসাথীতে ক‌্যানসারের রোবটিক সার্জারির সুবিধা মেলে না।

Advertisement

তবে যাতে স্বাস্থ‌্যসাথীতেও সেই সুবিধা মেলে তার জন‌্য স্বাস্থ‌্যদপ্তরের সঙ্গে কথাবার্তা শুরু করছে চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউট। ডা. দুর্গাপ্রসাদ নন্দ জানিয়েছেন, বাংলার ক‌্যানসার চিকিৎসার পরিকাঠামো এই মুহূর্তে দেশের মধ্যে সেরা। ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, মণিপুর এমনকী, পড়শি বাংলাদেশ থেকেও ক‌্যানসার রোগীদের ঠিকানা এখন বাংলা। বুধবার নিউটাউনে চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ‘সিএনসিআই’-এর সুপার ডা. শঙ্কর সেনগুপ্ত, ডা. দুর্গাপ্রসাদ নন্দ, ডা. সাগর সেন, ডা. দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়। শুধু অস্ত্রোপচার নয়, প্রথম সরকারি হাসপাতাল হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও রোবট নিয়ে এসেছে চিত্তরঞ্জন ন‌্যাশনাল ক‌্যানসার ইনস্টিটিউট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন