Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
DA Case

ডিএ আন্দোলন বাঙালি অস্মিতার লড়াই! রায় না মানলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ৩১ মার্চের মধ্যেই। বাকি অংশ দেওয়া নিয়ে তৈরি করা হয়েছে একটি কমিটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:০২

options
link
ডিএ আন্দোলন বাঙালি অস্মিতার লড়াই! রায় না মানলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের zoom
Advertisement

মহার্ঘ ভাতা বা ডিএ (DA Case) নিয়ে সুপ্রিম নির্দেশের পরই তেড়েফুড়ে উঠল সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ চাঁচাছোলা ভাষায় আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন রাজ্য যদি সুপ্রিম রায় না মানে, তাহলে বেনজির আন্দোলন হবে। ডিএ-র লড়াই বাঙালির অস্মিতার লড়াই।

বৃহস্পতিবার ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশ, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে ৩১ মার্চের মধ্যেই। বাকি অংশ দেওয়া নিয়ে তৈরি করা হয়েছে একটি কমিটি। সেই কমিটি রাজ্যের অর্থবাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবে। শুধু তাই নয়, এরিয়ার মিটিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন ভাস্কর বলেন, “পঞ্চম পে কমিশনের মহার্ঘ ভাতা নিয়ে আমাদের লড়াই। ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি এই রায় না মানে, তাহলে আমরা বড় আন্দোলনে নামব। বাকি ৭৫ শতাংশ ডিএের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি রাজ্যের অর্থস্বাস্থ্য খতিয়ে দেখে রিপোর্ট দেবে আগামী ১৫ মে। সেই দিনই ফের শুনানি হবে। বাকি ৭৫ শতাংশ কবে দিতে হবে তা নিয়ে শুনানি হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুধুমাত্র ডিএ বাড়ানো বা বকেয়া মেটানোর লড়াই নয়। রাজ্যের কর্মচারীদের জন্য লড়াই বলে দাবি করেছেন ভাস্কর ঘোষ। তিনি বলেন, “এটা লড়াই এ রাজ্যের প্রতিটি স্তরের খেটে খাওয়া মানুষের জন্য লড়াই। অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে এ রাজ্যের শ্রমজীবীদের বেতন অর্ধেক। এই লড়াই বাঙালি অস্মিতার বা বাঙালির জাতিসত্ত্বার লড়াই।” ডিএ মামলার রায় ঘোষণার পর রাজ্য কর্মচারীদের প্রতি বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.