Yoga Day

ম্যারাথন থেকে বন্দে যোগম! যোগ দিবস উপলক্ষে রাজ্যে তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০ তারিখ গঙ্গাবক্ষে বিশেষ কর্মসূচি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ২০:০৭

options
link
ম্যারাথন থেকে বন্দে যোগম! যোগ দিবস উপলক্ষে রাজ্যে তিনদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

১২ তম যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৯ জুন অর্থাৎ আগামিকাল রাজ্যজুড়ে হবে ম্যারাথন। ‘রান ফর যোগা’-র জন্য কলকাতায় মূল কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের সামনের এলাকা। ২০ তারিখ গঙ্গাবক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।  যার নাম ‘বন্দে যোগম’। ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রেড রোডে উদযাপিত হবেন যোগ দিবস। 

Advertisement

প্রতিবছরই কেন্দ্রের তরফে দেশজুড়ে উদযাপিত হয় যোগ দিবস। এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ায় রাজ্যেও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে যোগ দিবস উপলক্ষে রাজ্যে তিনদিনব্যাপী কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১৯ তারিখ হবে ‘রান ফর যোগা’। কলকাতার ১১ টি এলাকা ও রাজ্যের বিভিন্নপ্রান্তে হবে ম্যারাথন। শুভেন্দু বলেন, “মূল কর্মসূচির জন্য কলকাতার একটি জায়গা বেছে নেওয়া হয়েছে। কলকাতা কর্পোরশনের সামনে থেকে শুরু হবে, শেষ রাইটার্সে। ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন অনেকে। সকাল ৬.৩০ টায় সমবেত হবেন সকলে। ৭ টায় কার্যক্রম শুরু হবে।” তবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু। 

Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, “২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। ওইদিন বিকেল সাড়ে পাঁচটায় অভিনব কর্মসূচি। গঙ্গা বক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক অন্য পরিবেশ তৈরি করা হবে। এই কর্মসূচির নাম ‘বন্দে যোগম’। কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন। ২১ তারিখ রাজ্যজুড়ে পালিত হবে যোগ দিবস। মূল অনুষ্ঠান হবে রেড রোডে। ৬.১৫ মিনিটে জমায়েত, আধ ঘণ্টা পর শুরু হবে মূল কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।” শুভেন্দু এদিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে স্বচ্ছ ভারতের অন্তর্গত স্বচ্ছ, পরিচ্চন্ন, পরিবেশ বান্ধব পরিবেশের মাধ্যমে ঐতিহাসিক কলকাতা শহরে স্বাগত জানাতে চাই। তাই সকলে নিজের এলাকা পরিষ্কার করুন।”    

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.