জেলার স্কুল পরিদর্শকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিকাশভবন। আগামী ২৮ মে বৃহস্পতিবার এবং ২৯ মে শুক্রবার এই দু’দিন রাজ্যের সব জেলার প্রাথমিক ও মাধ্যমিক ডিআইদের নিয়ে ভার্চুয়াল এই বৈঠক হবে। শুক্রবার বিকাশ ভবন স্কুলশিক্ষা ডিরেক্টরেট এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, গুগল মিটের লিঙ্ক বা কিউআর কোড স্ক্যান করে সব জেলার স্কুল পরিদর্শকদের এই বৈঠকে যোগ দিতে হবে। দুপুর ১২টা থেকে এই বৈঠক শুরু হবে। ২৮ মে প্রথম দফায় উত্তরবঙ্গ ও সংলগ্ন জেলাগুলির বৈঠক হবে। এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ। ২৯ মে দ্বিতীয় দফায় কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলির ডিআইদের নিয়ে বৈঠক হবে।
আরও পড়ুন:
বিকাশ ভবন সূত্রে খবর, দুই দিনের এই বৈঠকে মোট ৯টি সুনির্দিষ্ট আলোচ্য বিষয়কে রাখা হয়েছে। যার মধ্যে বিদ্যালয়গুলিতে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার সূচনা করা। এ ছাড়া বাকি বিষয়গুলি হল- ১) গরমের ছুটির পর আবার স্কুল খোলা, ২) সরকারি স্তরে কৃচ্ছসাধন বা খরচ সংকোচন করা, ৩) আইসিটি সংক্রান্ত নানাবিধ সমস্যা, ৪) স্কুলে সরকারি পাঠ্যবই বিতরণ, ৫) শিক্ষক-শিক্ষিকাদের যুক্তিযুক্তকরণ বা রদবদল, ৬) পেনশন সংক্রান্ত বকেয়া মামলাগুলির নিষ্পত্তি করা, ৭) মানবিক কারণে চাকরির আবেদনসমূহ, ৮) ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত বিষয়।
বিকাশ ভবন সূত্রে খবর, দুই দিনের এই বৈঠকে মোট ৯টি সুনির্দিষ্ট আলোচ্য বিষয়কে রাখা হয়েছে। যার মধ্যে বিদ্যালয়গুলিতে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার সূচনা করা।
বলে রাখা প্রয়োজন, মানুষের রায়ে রাজ্যে পালাবদল ঘটেছে। বাংলার মসনদে এখন শুভেন্দু অধিকারীর সরকার। সরকার গঠনের পর থেকেই শিক্ষাক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে নবগঠিত বিজেপি সরকার। নিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরমধ্যেই ডিআইদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে বিকাশভবন। বৈঠকে কি সিদ্ধান্ত সরকার নেয় সেদিকেই নজর সবার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!