ক্রেতাদের নাগালের মধ্যে আসবে চিনির দাম। নবান্নে সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, দাম নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বেআইনিভাবে চাল ও চিনি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “লিকেজ কোথায় আছে পেয়ে গিয়েছি। আমরা করে দেব। শক্তিশালী সরকার হয়েছে। এখানে সুযোগ হবে না।”
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসেই পালিত হবে ক্রেতা সুরক্ষা সপ্তাহ। ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই সপ্তাহ পালন করা হবে। রাজ্যে নতুন করে টাস্ক ফোর্সকে অ্যাক্টিভ করা হয়েছে। ৭২টি সাব ডিভিশন স্তরে ও ৩৫টি পুলিশ কমিশনারেটের ডিসি স্তরে অ্যাক্টিভ রয়েছে এই টাস্ক ফোর্স। সাব ডিভিশন স্তরে মহকুমাশাসক ও পুলিশ কমিশনারেট স্তরে ডিসিকে টাস্ক ফোর্সের দায়িত্ব দেওয়া হবে। কমিটিতে থাকবেন আরও একাধিক সরকারি আধিকারিক। শুভেন্দু আরও জানান, সোমবার ফুড ইন্সপেক্টরদের নিয়ে মিটিং হয়েছে। ভেজাল রোধের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত প্রায় ২০ দিনে প্রতি কেজিতে ২০ টাকারও বেশি বেড়েছে চিনির দাম। এই আবহে মধ্যবিত্তের পকেটে যেমন টান পড়ছে, তেমনই মিষ্টি ব্যবসায়ীদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। ব্যবসায় মন্দার আশঙ্কায় ইতিমধ্যেই মিষ্টিজাত দ্রব্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহে এবার হু হু করে বেড়ে চলা চিনির দামে রাশ টানতে যৌথভাবে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র-রাজ্য। উৎসবের মরশুমে অযথা চিনি মজুত বা কালোবাজারি রুখতে অ্যাকশনে নামবে নবান্ন। ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাবে। প্রয়োজনে কেন্দ্রও রাজ্যের সঙ্গে যৌথভাবে অভিযান চালাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?