School Education Department

রাজ্যে মর্নিং স্কুল চলবে ১৫ জুলাই পর্যন্ত? স্কুল শিক্ষা দপ্তরের নামে ভুয়ো বিজ্ঞপ্তিতে ছড়াল বিভ্রান্তি

কিংকর জানান, খবর নিয়ে জানলাম, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল করার বিজ্ঞপ্তি ভুয়ো।

Advertisement
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৫:৪৫

options
link
রাজ্যে মর্নিং স্কুল চলবে ১৫ জুলাই পর্যন্ত? স্কুল শিক্ষা দপ্তরের নামে ভুয়ো বিজ্ঞপ্তিতে ছড়াল বিভ্রান্তি
ফাইল ছবি।

১৫ জুলাই পর্যন্ত রাজ্যে জারি থাকবে মর্নিং স্কুল? এমনই একটি বিজ্ঞপ্তি ছড়াতে শুরু করেছে সমাজমাধ্যমে। যদিও এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তিনি জানান, খবর নিয়ে জানলাম, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল করার বিজ্ঞপ্তি ভুয়ো।

Advertisement

জুন মাসের শুরুতে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি বা গরমের ছুটি শেষ হয়ে যায়। কিন্তু গরম ও অস্বস্তিকর পরিবেশ তখনও কাটেনি। সেই কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়ে বিবেচনা করে পাহাড় ছাড়া অন্যান্য অংশের স্কুলগুলিতে মর্নিং স্কুল চালানোর নির্দেশ দেয় স্কুল শিক্ষা দপ্তর। ৩০ জুন পর্যন্ত মর্নিং স্কুল চালানোর নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিত দুইস্তরেই পড়ুয়াদের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামীকাল সেই সময়সীমা শেষ হতে চলেছে। তার আগেই স্কুল শিক্ষা দপ্তরের নামে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মর্নিং স্কুল ১৫ জুলাই পর্যন্ত চালানো হবে। শিক্ষক, স্কুল পড়ুয়া-সহ সকলকে এই বিষয়ে আগে থেকে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো বলে জানা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, তিনি খবর নিয়ে জেনেছেন এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। যাঁরা এসব ছড়াচ্ছে তাঁদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। শাস্তি দেওয়া না হলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার প্রবণতা আরও বাড়বে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.