Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Accident

সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩ পড়ুয়া, আটক ২ গাড়ির চালক

এই দুর্ঘটনায় একটি প্রাইভেট গাড়ি এবং ওই পুলকারটিকে আটক করেছে পুলিশ। গাড়ি দুটির চালককেও আটক করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৪:৫৪

options
link
সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩ পড়ুয়া, আটক ২ গাড়ির চালক zoom
দুর্ঘটনাগ্রস্ত দুই গাড়িকে আটক করল পুলিশ। ছবি: অপ্রতিম পাল।
Advertisement

সপ্তাহের প্রথম কাজের দিনেই কলকাতার পার্ক স্ট্রিটে দুর্ঘটনার কবলে পড়ল একটি পুলকার। এই দুর্ঘটনায় চালক-সহ চার জন আহত হয়েছে। বাকি ৩ জন স্কুলপড়ুয়া। এই দুর্ঘটনায় একটি প্রাইভেট গাড়ি এবং ওই পুলকারটিকে আটক করেছে পুলিশ। গাড়ি দুটির চালককেও আটক করা হয়েছে।

সোমবার সকালে রেড রোডের দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় উলটে যায় পুলকারটি। জখম হয় তিন স্কুলপড়ুয়া। এছাড়াও দুর্ঘটনায় জখম হন পুলকারের চালকও। পড়ুয়াদের মধ্যে এক জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্য পড়ুয়াদের বিকল্প গাড়িতে স্কুলে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, পুলকারটিতে একাধিক স্কুল পড়ুয়া ছিল। সাতসকালে তাঁরা স্কুলে যাচ্ছিল। হঠাৎ রেড রোডের দিক থেকে আসা গাড়িটি জেএন আইল্যান্ডের কাছে পুলকারটিতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় পুলকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাইভেট গাড়ির সামনের অংশটিও দুমড়ে মুছড়ে গিয়েছে।

উল্লেখ্য, রবিবার রাতে দুর্গাপুরের কাঁকসা মোড় এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ৬ বছরের এক শিশু। গুরুতর জখম হয়েছেন শিশুটির কাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরসাইকেলে করে কাকা ও ভাইপো কাঁকসা থেকে দুর্গাপুরের বেনাচিতির উদ্দেশে যাচ্ছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কাঁকসা মোড় এলাকায় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মোটরসাইকেল। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.