সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে পুরভোট। আর সেইসঙ্গে শুরু হয়েছে রাজনীতির ময়দানে দলবদলের মরশুম। শনিবার ঢাকঢোল পিটিয়ে তৃণমূলে যোগ দিলেন কলকাতার ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিএম নেত্রী রীতা চৌধুরি। দলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এদিন তৃণমূলে যোগ দেন তিনি। এই যোগদানকে স্বাগত জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বাংলার রাজ্য রাজনীতিতে দলবদল নতুন কিছু বিষয় নয়। তাও শিয়রে যদি নির্বাচন হয়। দোলের পরই সম্ভবত পুরভোটের নির্ঘণট ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। তাই তার আগেই শুরু হয়ে গিয়েছে দলবল। ৪১ নম্বর ওয়ার্ডের রীতা চৌধুরি আলিমুদ্দিনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। তাই তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়ন কর্মযজ্ঞের শরিক হতে চান। তাই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এই যোগদানকে স্বাগত জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর এই উন্নয়ন কর্মযজ্ঞে প্রত্যেকেই শামিল হতে চান। ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই যোগদান আগামিদিনে শহরের উন্নয়নকে আরও দীর্ঘায়িত করবে।’
[আরও পড়ুন: এবার বিজেপির পোস্টারে রবীন্দ্রনাথের কবিতা বিকৃতির অভিযোগ, সরব নেটিজেনরা]
এদিকে, তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলেছে সিপিএম। এবার পুরভোটে বাম-কংগ্রেস আসন সমঝোতার সিদ্ধান্ত নিয়েছে। বামেরা ৭০-৭৫টি আসনে এবং কংগ্রেস ৩০-৩৫টি আসনে প্রার্থী দিতে পারে বলে সূত্রের খবর। এর ফলে পুরনো সিপিএম কাউন্সিলররা টিকিট নাও পেতে পারেন এই আশঙ্কা রয়েছে। কংগ্রেসেরও তাই। যা নিয়ে দুপক্ষেরই নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। টিকিট না পাওয়ার আশঙ্কা থেকেই সিপিএম কাউন্সিলরের দলবদল হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের।
সর্বশেষ খবর
-
অনুষ্কার এক ‘তুড়ি’তেই যুবকের ভাগ্যবদল! ১৮ লক্ষ দেনা থেকে একলাফে কোটি-কোটি মাসিক আয় রেস্তরাঁর
-
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
-
‘এপাং-ওপাং-ঝপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘এসআইআর ইস্যুতে দ্বিচারিতা করছে কংগ্রেস’, হাত শিবিরকে তুলোধোনা স্মৃতির
-
আরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত