জমি দখল মামলায় গ্রেপ্তার দেবাশিস কুমার ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়। তৃণমূল জমানায় তিনি জোর করে জমি দখল, তোলাবাজি করেছেন বলে অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতে অমিতের বাড়িতে তল্লাশিও চালায় ইডি। অবশেষে মঙ্গলবার রাতে কলকাতার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
ইডির দাবি, জাল বিক্রয় চুক্তি, ভুয়ো পাওয়ার অব এটর্নি, জমির রেকর্ডে কারচুপির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, অমিত গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীরা দুর্বল ও অসহায় জমি মালিকদের টার্গেট করতেন। প্রতারণার মাধ্যমে দখল করা জমিতেই গড়ে উঠত বহুতল। ভুয়ো সেল ডিড তৈরি করার ক্ষেত্রে তৃণমূলের জমানায় দেবাশিস কুমারের সহযোগিতা পেতেন অমিত।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় অমিত গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। পশ্চিমবঙ্গের একাধিক থানায় ২০টিরও বেশি এফআইআর রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই ইসিআইআর করে তদন্ত শুরু করে ইডি। ঠিক কী কী অভিযোগ রয়েছে অমিতের বিরুদ্ধে? ইডির দাবি, জাল বিক্রয় চুক্তি, ভুয়ো পাওয়ার অব এটর্নি, জমির রেকর্ডে কারচুপির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তে উঠে এসেছে, অমিত গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীরা দুর্বল ও অসহায় জমি মালিকদের টার্গেট করতেন। প্রতারণার মাধ্যমে দখল করা জমিতেই গড়ে উঠত বহুতল।
ইডির দাবি, নথি জাল করা থেকে জমির মালিকানা বদলে ভুয়ো সেল ডিড তৈরি করার ক্ষেত্রে তৃণমূলের জমানায় দেবাশিস কুমারের সহযোগিতা পেতেন অমিত। এই মামলায় অমিতের সূত্র ধরেই বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এপ্রিল মাসে দেবাশিস কুমারের অফিস ও বাড়িতে অভিযান চালায় আয়কর দপ্তর। তাঁকে ইডির দপ্তরে তলবও করা হয়েছিল। ফলে অমিতের গ্রেপ্তারি দেবাশিস কুমারের জন্য অশনি সংকেত বলেই দাবি ওয়াকিবহল মহলের।
সর্বশেষ খবর
-
বিয়ে করলেন ট্রাম্পের ছেলে, খরচ জোগালেন পুতিন ঘনিষ্ঠ রুশ ব্যবসায়ী! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
সচিবের অনিয়ম! জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার হারাল বাংলা
-
আজই শেষ! ভারতীয় ক্রিকেটে শেষ হচ্ছে আগরকর যুগ, তৈরি ‘ধন্যবাদ’ ইমেলও
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে
-
অসমের ‘লেডি সিংহমে’র নেতৃত্বে কোবরা! সিআরপিএফের ইউনিটের নেতৃত্বে প্রথম মহিলা অফিসার