সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলে ফিরলেন হালিশহরের পুরপ্রধান অংশুমান রায় এবং ৮ জন কাউন্সিলর৷ মঙ্গলবার সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাঁরা৷ আবারও ঘাসফুল শিবিরে ফিরতে চান বলেই জানান পুরপ্রধান এবং কাউন্সিলররা৷ এরপর সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে ফেরার কথা জানান ফিরহাদ হাকিম৷ বিজেপি আতঙ্ক ছড়িয়ে দলবদলে বাধ্য করেছে বলেই অভিযোগ ফিরহাদ হাকিমের৷ ‘ঘরওয়াপসি’র জেরে পুরবোর্ড পুনর্দখল করল তৃণমূল৷
[ আরও পড়ুন: রাহুলের পথে হেঁটে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন সোমেন মিত্র]
দিনকয়েক আগে হালিশহরের পুরপ্রধান অংশুমান রায়-সহ ১২ জন কাউন্সিলর দিল্লিতে গিয়েছিলেন৷ বিজেপিতে যোগ দিতেই রাজধানীতে তাঁরা গিয়েছিলেন বলেই জল্পনা মাথাচাড়া দিয়েছিল৷ তবে জল্পনা যে মিথ্যা নয়, সাংবাদিক বৈঠক করে সেকথাই জানালেন ফিরহাদ হাকিম৷ দলবদলের পর মঙ্গলবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন হালিশহরের পুরপ্রধান এবং ৮ জন কাউন্সিলর৷ তাঁরা আবারও তৃণমূলে ফিরে আসার কথাও জানান৷ সাংবাদিক বৈঠক করে পুরমন্ত্রী জানান, হালিশহরের পুরপ্রধান এবং কাউন্সিলরদের দলবদল করতে বাধ্য করে গেরুয়া শিবির৷ তাঁর কথায়, ‘‘কারও কারখানা ভেঙে দেওয়ার কিংবা কারও ছেলের প্রাণহানির হুমকি দিয়ে বিজেপিকে যোগদান করানো হয়েছে৷ এঁরা বিজেপি-তে গিয়ে ছটফট করছিল। ওই গেরুয়া ফ্ল্যাগ, গুটখার গন্ধে অতিষ্ঠ হয়েই ফিরে এসেছেন।’’
[ আরও পড়ুন: গান পয়েন্টে দশম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক]
ভাটপাড়া-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার জন্য বিজেপিকে দায়ী করেছেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘দলের শীর্ষ নেতৃত্বের কাছে শুধুমাত্র স্কোর বাড়ানোর জন্য মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাইকবাহিনী-গুন্ডাবাহিনী নিয়ে সন্ত্রাস তৈরি করছে বিজেপি৷ মিস্টার রায় আর মিস্টার সিং দিল্লির নেতাদের কাছে স্কোর বাড়াচ্ছেন। তবে এরপর যদি সন্ত্রাস করে, তাহলে অর্জুন বাহিনী থাকবে জেলে৷’’ লোকসভা নির্বাচনের পর থেকে দলবদলের জেরে ক্রমশই ক্ষমতা বৃদ্ধি হচ্ছে বিজেপির৷ এই পরিস্থিতিতে তৃণমূল নেতাদের ‘ঘরওয়াপসি’ কিছুটা হলেও ঘাসফুল শিবিরে অক্সিজেনের মতো কাজ করবে বলেই মত রাজনৈতিক মহলের৷
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়