গয়না বুকিংয়ের নামে গ্রাহকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় টবিন রোডের নামি জুয়েলারি সংস্থার কর্মী। ঘটনায় বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংস্থার কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বরানগরের বাসিন্দা মৌমিতা দত্ত। সোনা কেনার জন্য টবিন রোডের একটি জুয়েলারি শোরুমের এক সেলস সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দফায় ওই কর্মীর ব্যক্তিগত অ্যাকাউন্টে মোট ৩ লক্ষ ৪৯ হাজার ৬২৭ টাকা জমা করেন তিনি। কিন্তু টাকা দেওয়ার পরও গয়না না পেয়ে সংস্থায় অভিযোগ জানান। সংস্থার অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, ওই গ্রাহকের নামে কোনও অর্ডার বুকই করা হয়নি। সংস্থার অ্যাকাউন্টেও কোনও টাকা জমা পড়েনি।
বরানগরের বাসিন্দা মৌমিতা দত্ত। সোনা কেনার জন্য টবিন রোডের একটি জুয়েলারি শোরুমের এক সেলস সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দফায় ওই কর্মীর ব্যক্তিগত অ্যাকাউন্টে মোট ৩ লক্ষ ৪৯ হাজার ৬২৭ টাকা জমা করেন তিনি। কিন্তু টাকা দেওয়ার পরও গয়না না পেয়ে সংস্থায় অভিযোগ জানান।
কিন্তু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে কোম্পানির নামে ভুয়ো ইনভয়েস ও পেমেন্ট রসিদ দেওয়া হয়। এরপর সংস্থার তরফে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়েছে কি না জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও