দলীয় বিধায়ককে ঘিরে তৃণমূলের অন্দরের ক্ষোভ এবার সোশাল মিডিয়ায়! ফেসবুক-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরছে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে পোস্ট। তোলা হয়েছে অরাজকতার অভিযোগ। বিতর্কের মধ্যেই প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন বারাসত ২ ব্লকের তৃণমূলের একাংশ নেতৃত্ব।
সোশাল মিডিয়া পোস্টের কোথাও ‘লবিবাজি’র অভিযোগ, কোথাও আবার সরাসরি দাবি করা হচ্ছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বর্তমান বিধায়ককে আর প্রার্থী করা উচিত হবে না। কিছু পোস্টে তাঁকে ‘বহিরাগত বিধায়ক’ বলেও কটাক্ষ করা হয়েছে। পাশাপাশি ‘ভূমিপুত্র’কে প্রার্থী করার দাবিও উঠেছে। এই আবহেই সরব হয়েছেন বারাসত ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মেহেদি হাসান। তাঁর অভিযোগ, “রবিউল ইসলাম বিধায়ক হওয়ার পর প্রতিটি অঞ্চলে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে। পদ দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগও রয়েছে। আগামী নির্বাচনে তাঁকে আমরা প্রার্থী হিসেবে চাই না। ভূমিপুত্রকেই প্রার্থী করতে হবে।”
আরও পড়ুন:
ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রের খবর, গোটা বিষয়টির উপর নজর রাখছে তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। যদিও এনিয়ে বিধায়ক রবিউল ইসলামের বক্তব্য, “কারও ক্ষোভ বা অভিযোগ থাকতেই পারে। কিন্তু সেগুলি দলের অভ্যন্তরে জানানো উচিত। সোশাল মিডিয়ায় বা প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। বিষয়টি আমি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি