সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্তায় ফের অগ্নিকাণ্ড৷ শিবতলা লেনের একটি কাপড়ের গুদামে আগুন লেগে গিয়েছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন৷ শেষ খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি৷
[শহরে শব্দবাজি, ডিজে রুখতে বিসর্জনেও নজর রাখবে ২৫৫টি পুলিশ পিকেট]
পোস্তার শিবতলার একটি গুদাম থেকে বড়বাজারের বিভিন্ন দোকানে শাড়ি সরবরাহ করা হয়৷ বুধবার সেখানে ছিল লক্ষ্মীপুজো ৷ রাতে গুদাম বন্ধ করে চলে যান মালিক৷ স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে তালাবন্ধ গুদামটি থেকে ধোঁয়া বেরোচ্ছিল৷ ক্রমেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ দমকলে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা৷ একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ এখনও পর্যন্ত যা খবর, প্রবল ধোঁয়ায় বন্ধ গুদামটির ভিতরে ঢুকতে পারেননি দমকলকর্মীরা৷ গুদামে অগ্নিনির্বাপন ব্যবস্থা আছে কিনা, তাও বোঝা যাচ্ছে না৷ দমকলের প্রাথমিক অনুমান, বুধবার লক্ষ্মীপুজো চলাকালীন জ্বালানো ধূপ বা মোমবাতি থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে ঘটেছে৷
[শব্দদানবের তাণ্ডবে বাধা, আলোর উৎসবে শহরে আক্রান্ত পুলিশ]
দিন কয়েক আগে ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল৷ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছিল দমকলকর্মীদের৷ তাই এবার আর কোনও ঝুঁকি নেয়নি দমকল৷ পোস্তার ওই গুদামটিতে পৌঁছে গিয়েছে দমকলের অতিরিক্ত ইঞ্জিন৷ দমকলকর্মীদের দাবি, জলের জোগানও যথেষ্ট৷ উৎস খুঁজে পেলেই আগুন নেভানো সম্ভব হবে৷
সর্বশেষ খবর
-
গতবছরই বন্ধ করার নির্দেশ দিয়েছিল প্রশাসন, সেই নার্সিংহোমেই শিশুমৃত্যু! হুলস্থুল জামালপুরে
-
৭ মাস ধরে বন্ধ আয়ুর্বেদ হাসপাতালের অস্ত্রোপচার, সমস্যায় দূরদূরান্ত থেকে আসা রোগীরা!
-
১৫ বছরেই ইতিহাস! এশিয়াডে সোনাজয়ের সঙ্গে বৈভবের ঝুলিতে নতুন রেকর্ড
-
‘নন্দী’র পিঠে অসুরবিহীন হরগৌরী! উলুবেড়িয়ার জমিদারবাড়ির পুজোর অজানা ইতিহাস
-
পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস চালাতে চায় বাংলাদেশ! এবার কাটবে অচলাবস্থা?