অর্ণব আইচ: উৎসবের মরশুমে শহরে ফের আক্রান্ত পুলিশ৷ ভবানীপুর এবং নিউ মার্কেট এলাকায় শব্দবাজি রোধে অভিযান চালায় পুলিশ৷ ওই দুই জায়গাতেই আক্রান্ত হন পুলিশকর্মীরা৷ এই দুটি ঘটনাতেই এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বেশ কিছু পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
[শহরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার পুরোহিত]
বুধবার রাতে ভবানীপুরের এক বহুতলে বেশ কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন৷ খবর পেয়ে ওই বহুতলের সামনে হানা দেয় পুলিশ৷ অনুপ গুন নামে বছর ৬৪-র এক বৃদ্ধও সেই সময় শব্দবাজি ফাটাচ্ছিলেন৷ পুলিশ বাধা দেওয়ায় রেগে যান তিনি৷ বহুতলের নিচে নেমে আসেন অনুপ৷ অভিযোগ, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি৷ এমনকী, কর্তব্যরত পুলিশকর্মীকে তিনি মারধর করেন বলেও অভিযোগ৷ এরপরই পুলিশ ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে৷ ওই বহুতলে তল্লাশি চালিয়ে বেশ কিছু শব্দবাজিও বাজেয়াপ্ত করে পুলিশ৷
[শহরে শব্দবাজি, ডিজে রুখতে বিসর্জনেও নজর রাখবে ২৫৫টি পুলিশ পিকেট]
প্রায় একই ঘটনা ঘটে নিউ মার্কেট লাগোয়া এলাকায়৷ শব্দবাজি ফাটানো বন্ধ করতে গিয়ে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হন এক পুলিশকর্মী৷ অভিযোগ, জোরে গান চালিয়ে, মদ্যপ অবস্থায় শব্দবাজি ফাটাচ্ছিল ওই যুবক৷ তাকে বাধা দেয় পুলিশ৷ যদিও পুলিশের বাধা অগ্রাহ্য করে পুলিশের সামনেই আবারও শব্দবাজি ফাটাতে শুরু করে সে৷ আবারও বাধা দেয় পুলিশ৷ প্রথমে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ওই মদ্যপ৷ পরে পুলিশকে মারধর করে সে৷ কর্তব্যরত অবস্থায় পুলিশকে মারধরের ঘটনায় মদ্যপ যুবকদের গ্রেপ্তার করা হয়েছে৷
[দূষণ ছাড়াই তুবড়ির রোশনাইয়ে সুবজ দীপাবলি, ‘লেজার শো’-এ পথ দেখাল সেনা]
ভবানীপুর এবং নিউ মার্কেট এলাকার এই দুটি ঘটনাতেই মোট চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা, নিয়ম অমান্য করে শব্দবাজি ফাটানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির