নবেন্দু হাজরা: সময়ের চাহিদা মেনে ইংরেজি মাধ্যমের স্কুলে শিশুর পড়াশোনার দিকে বেশি ঝুঁকছেন অভিভাবকরা। যার জেরে বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও অনেক পড়ুয়াদের মধ্যে তা নিয়ে ভয় কাজ করে। বাংলা নিয়ে চর্চাও কম ইংরেজি মাধ্যম পড়ুয়াদের। এই আবহে প্রথমবার নিউটাউন (Newtown) একটি বেসরকারী স্কুলে অনুষ্ঠিত হল বাংলা বানান প্রতিযোগ। এই অনুষ্ঠানের আয়োজক ‘হে বঙ্গ ভাণ্ডারে তব’ নামে একটি বাংলা ভাষা চর্চা গোষ্ঠী।
তিন বছর ধরে এই সংগঠন শহর-মফস্বল বিভিন্ন বাংলা মাধ্যম স্কুলে বানান প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তবে এতদিন ধরে যে সব গুলিতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সব স্কুলগুলিই ছিল বাংলা মাধ্যম। সম্প্রতি, তাঁদের বাংলা বানানের নবমতম প্রতিযোগিতার আসর বসে নিউটাউনের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। প্রতিযোগিতায় স্কুলের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।
[আরও পড়ুন: সহকর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক! স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী]
প্রথম পর্যায়ে শ্রুতিলিখনের মাধ্য়মে সবচেয়ে কম বানান ভুলের ভিত্তিতে প্রতি শ্রেণি থেকে চারজন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়। তার পর তাদের একে একে ডেকে দশটি করে বানান ধরা হয়। সেই অনুযায়ী, সবথেকে কম বানান ভুল বলা পড়ুয়াকে প্রথম হিসাবে বেছে নেওয়া হয়। ছাত্রছাত্রী থেকে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখের পড়ার মতো। প্রায় দেড় ঘণ্টা অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের পরে সংগঠনের তরফে জানানো হয়, বাংলা ভাষা নিয়ে হাহুতাশ নয়, এমন প্রত্যক্ষ সদর্থক প্রয়াসই ‘হে বঙ্গ ভাণ্ডারে তব’-র মূল লক্ষ্য।
[আরও পড়ুন: চোর সন্দেহে চ্যাংদোলা করে তরুণীকে বেধড়ক মার, অভিযোগের তির কামারহাটির ‘জয়ন্ত বাহিনী’র বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম
-
রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…
-
নাচ-খেলার মঞ্চ থেকে রণাঙ্গনে! এবার ‘যন্ত্রমানব’দের যুদ্ধে নামাবে চিন
-
‘মিস্টার সিং’কে চলে যেতে বলছে ‘ট্রান্সফর্মার’, ট্রাম্পের সরকারি বিজ্ঞাপনে চরমে বর্ণবিদ্বেষ!
-
ঘর যেন জতুগৃহ! আগুনে জীবন্ত দগ্ধ হয়ে নিমতায় মৃত্যু বৃদ্ধ দম্পতির