বিশ্ববিদ্যালয়ের জন্য আর্থিক অনুদানের প্রকল্প ‘রুসা’র নাম বদলে কেন্দ্রীয় সরকার ‘পিএম উষা’ করে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হল ‘পিএম ঊষা’ কমিটি। রাজ্যের পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসে ‘পিএম ঊষা’ নামে সম্মতি দেয় রাজ্য সরকার। কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষরও হয়। তাই এবার আর্থিক অনুদান পাওয়ার ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যায়লয় (Jadavpur University) আরও এক ধাপ এগোল।
জানা গিয়েছে, এই কমিটিতে অস্থায়ী রেজিস্ট্রার দেবজিৎ দত্তকে আহ্বায়ক করা হয়েছে। মোট ২৪ জনকে নিয়ে তৈরি হয়েছে ওই কমিটি। কী ভাবে মিলবে আর্থিক অনুদান, কোন খাতে খরচ করা হবে, সেই পরিকল্পনা করবে এই কমিটি। তারপর সেই প্রস্তাব পেশ করা হবে কর্মসমিতিতে।
জানা গিয়েছে, এই কমিটিতে অস্থায়ী রেজিস্ট্রার দেবজিৎ দত্তকে আহ্বায়ক করা হয়েছে। মোট ২৪ জনকে নিয়ে তৈরি হয়েছে ওই কমিটি। কী ভাবে মিলবে আর্থিক অনুদান, কোন খাতে খরচ করা হবে, সেই পরিকল্পনা করবে এই কমিটি। তারপর সেই প্রস্তাব পেশ করা হবে কর্মসমিতিতে। এর আগে প্রকল্পের নামে ‘পিএম’ যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছিল তৃণমূল সরকার। তাদের দাবি ছলি, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকাভুক্ত, সেখানে আর্থিক অনুদানও কেন্দ্র ও রাজ্য উভয়েই ভাগ করে দিয়ে থাকে। যে কারণে প্রকল্পের আগে পিএম জুড়ে দেওয়া নিয়ে আপত্তি ওঠে। এই প্রকল্পের সম্মত না হওয়ায় আর্থিক অনুদান থেকে বঞ্চিত ছিল বিশ্ববিদ্যালয়গুলি।
যদিও বিজেপি সরকারের আমলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘পিএম ঊষা’ কমিটি গঠন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যাদবপুর সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের ডিন, কর্মসমিটির সদস্য ও বিভাগীয় প্রধানরা এ বিষয়ে লিখিত অভিযোগ করেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে। নিয়ম মেনে ওই কমিটি করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও কর্তৃপক্ষের সাফ কথা এই কমিটি গঠনে কোনও অনিয়ম হয়নি। অর্থের অভাবে বহুদিন ধরেই ভুগছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সরকারের তরফে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ২৫০ কোটি টাকা অনুমোদিতও হয়ে গিয়েছে সেখানে, পরিকাঠামো থেকে গবেষণা, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গুজরাটের সন্তান, ভারতের গর্ব’, ১৭৪ প্রাণ বাঁচানো রক্তাক্ত পাইলটকে স্যালুট ‘টিম ইন্ডিয়ার’
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় বাড়ল মহুয়ার রক্ষাকবচ, ডিমকাণ্ডেও বহাল নিরাপত্তা
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ