বিশ্বকর্মা পুজোর আগে কালো মেঘ কলকাতার আকাশে। আরাধনার প্রস্তুতির মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহরজুড়ে। বিধাননগর, সল্টলেক থেকে উত্তর কলকাতাজুড়ে বর্ষণ শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই। ত সত্যি করে ঘড়ির কাটা ১ টা পার হতেই তিলোত্তমার বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টি নেমেছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুর্গাপুজোর বাকি মাত্র ৩০ দিন। কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তা সত্যি করে দুপুর গড়াতেই বৃষ্টি নামে শহরে। নিউটাউন থেকে সল্টলেকে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। দুপুর ২টো নাগাদ সেন্ট্রাল এভিনিউ এলাকাতেও বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে বলে পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। শুক্রবারেও বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
সর্বশেষ খবর
-
‘আমাকে মারার চক্রান্ত, ঋতব্রতদের জামাই আদর পুলিশের’, ৪ ঘণ্টা জেরার পর বিস্ফোরক হুমায়ুন
-
মার্চের মধ্যে দেড়লক্ষ শূন্যপদে নিয়োগ! চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সিদ্ধান্ত রাজ্যের
-
‘আমাদের ভোট ফিরিয়ে দিন’, এসআইআর ইস্যুতে জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারির দাবি মমতার
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক