ফের ভয়াবহ দুর্ঘটনা শহর কলকাতায় (Kolkata Accident)। বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবক ও যুবতীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জোকা মেট্রোর কাছে। ঠাকুরপুকুর ইএসআই হাসপাতালের টিপিজি এলাকায় ঘটনাটি ঘটেছে কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অঞ্জন সাধুখা (৩০) ও প্রিয়া দাস (৩৫)। প্রিয়া বিবাহিত। দু’জনেই ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা। তাঁরা কোথায় যাচ্ছিলেন তা দেখা হচ্ছে। অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পিছন থেকে অতিরিক্ত গতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক যুবক, যুবতীকে চাপা দিয়ে পালিয়ে যায়।
রবিবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ ডায়মন্ড হারবার রোডে ইএসআই হাসপাতালের মেইন গেটের কাছে দুর্ঘটনাটি (Kolkata Accident) ঘটে। গুরুতর আহত হন যুবক, যুবতী। রক্তে ভেসে যায় এলাকা। বিকট শব্দে শুনে ছুটে আসেন স্থানীয়রা। যুবক-যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডায়মন্ড হারবার রোডটি দিনে দিনে বিপজ্জনক হয়ে উঠছে। মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। কোনওটা প্রাণঘাতী, কখনও দুর্ঘটনায় মারাত্মক জখম হচ্ছেন যাত্রীরা। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের